'সেঞ্চুরিয়ান দুর্গ’ গুঁড়িয়ে ‘সেনাপতি’ শামি’র প্রশংসায় বিরাট

সেঞ্চুরিয়ানের অপরাজেয় দুর্গ গুঁড়িয়ে 'সেনাপতি' মহম্মদ শামির ভূয়সী প্রশংসা শোনা গেল ভারত অধিনায়ক বিরাট কোহলি'র কন্ঠে। সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকা বধের প্রধান নায়ক বাংলার পেসার মহম্মদ শামি। দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নিয়েছেন 'সুলতন অব বেঙ্গল'। এর মধ্যে প্রথম ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন এই তারকা পেসার।

সেঞ্চুরিয়ান দুর্গ’ গুঁড়িয়ে ‘সেনাপতি’ শামি’র প্রশংসায় বিরাট

ভারতকে জয় এনে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত পরিসংখ্যানের দিক দিয়েও শামির জন্য এই টেস্ট স্মরণীয় হয়ে থাকবে। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট কেরিয়ারে ২০০ উইকেটের গণ্ডি টপকালেন তিনি। এই সেঞ্চুরিয়ানেই টেস্টে শততম উইকেটটি পেয়েছিলেন ভারতীয় পেস লাইনআপের প্রধান কাণ্ডারী। শামি'র চোখ ধাঁধানো পারফরম্যান্স প্রসঙ্গে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিরাট বলেছেন, "নিঃসন্দেহে বিশ্বমানের ট্যালেন্ট। আমার কাছে এই মুহূর্তে বিশ্বের সেরা তিন সিমারদের একজন ও। কিছু পিচে সচরাচর কোনও সুবিধা (মুভমেন্ট) না থাকলেও শামি যে ভাবে বোলিং করে তা দেখার মতো, কব্জির জোর, সিম পজিশন এবং একই লেন্থে বরাবর বোলিং করা জন্য প্রতিটা পিচ থেকেই সুবিধা তুলতে পারে ও। ও এমন জায়গাগুলোয় বল রাখে যেখানে আপনি বল করতে পারবেন না। ও ২০০ উইকেট পাওয়ায় আমি খুশি।"

শামির পাশাপাশি কোহলি প্রশংসা করেছেন ভারতীয় পেস লাইনআপের আরও দুই সদস্য জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজের। দুই ইনিংস মিলিয়ে দক্ষিণ আফ্রিকা'র ২০টি উইকেটের মধ্যে ভারতীয় পেস লাইনআপের প্রধান তিন বোলার মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ-এর মিলিত সংগ্রহ ১৬ উইকেট। দু'টি উইকেট পেয়েছেন শার্দূল ঠাকুর। দুই ইনিংস মিলিয়ে শামির উইকেট সংখ্যা ৮, বুমরাহের সংগ্রহ ৫ উইকেট, মহম্মদ সিরাজ তিনটি উইকেট পেয়েছেন। একমাত্র স্পিনার হিসেবে সেঞ্চুরিয়ানে খেলা রবিচন্দ্রন অশ্বিনের সংগ্রহ দু'টি উইকেট। এই দু'টি উইকেটই অশ্বিন পেয়েছেন দ্বিতীয় ইনিংসে।

সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতীয় দল জোহানেসবার্গের ওয়ান্ডেরার্সে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা'র বিরুদ্ধে। এই মাঠেই ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছিল ভারত। হাড্ডাহাড্ডি ম্যাচে ৬৩ রানে ম্যাচ জিতেছিল ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+