Asia Cup 2023: বড় ধাক্কা বাংলাদেশ শিবিরে, এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন দলের অভিজ্ঞ ক্রিকেটার

এশিয়া কাপ শুরুর দিনেই বাংলাদেশ শিবিরে বড় ধাক্কা। শারীরিক অসুস্থতার কারণে এশিয়ার সেরা ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামতে পারবে‌ন না ‌লিটন দাস। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে টাইগারদের। গত কয়েকদিন ধরেই প্রবল জ্বরে আক্রান্ত ছিলেন লিটন। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল প্রথম ম্যাচের খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচ থেকেই মাঠে নামতে পারবেন।

কিন্তু টুর্নামেন্ট শুরুর দিনেই পদ্মাপার থেকে ভেসে এল বড় দুঃসংবাদ। এশিয়া কাপে বাংলাদেশ দল থেকে ছিটকে গেলেন কেকেআরের তারকা ব্যাটসম্যান।

লিটন দাস

বুধবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে লিটন দাসের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। শুরুতে জানা গিয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে লিটনকে পাওয়া যাবে না। তবে পুরো টুর্নামেন্ট থেকে যে লিটন ছিটকে যাবেন, সেটা ছিল অনেকটাই অপ্রত্যাশিত।এখন তাঁর পরিবর্তে দলে এসেছেন আনামুল হক বিজয়।

ভাইরাল জ্বরের কারণে গত রবিবার মহাদেশীয় চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে পারেননি লিটন। অথচ তামিম ইকবাল না থাকায় ওপেনিংয়ে বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন তিনি। শেষ পর্যন্ত ছিটকে যাওয়ায় এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় ধাক্কা।

litton

এশিয়া কাপের আলোচনায় কখনোই সেভাবে ছিলেন না বিজয়। প্রাথমিক, জাতীয় দলের ক্যাম্পে, রিজার্ভ ক্রিকেটারদের তালিকাতেও রাখা হয়নি তাকে। অনেকটা আকস্মিকভাবেই স্কোয়াডে ডাক পেলেন বিজয়। গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে সবশেষ জাতীয় দলে ছিলেন তিনি।

এনামুলের অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক মিনাজুল আবেদীন বলেছেন, 'ঘরোয়া ক্রিকেটে সে রানের মাঝে ছিল। তাকে আমরা বাংলাদেশ টাইগার্স ক্যাম্পের প্রোগ্রামে পর্যবেক্ষণেও রেখেছিলাম। ফলে সে আমাদের বিবেচনায় সব সময় ছিল।'

ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ৩০ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার। আবাহনীর হয়ে ১৬ ম্যাচ খেলে ৮৩৪ রান করেন, গড় ৫৯ দশমিক ৫৭, স্ট্রাইক রেট ৯৭.৩১। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি এসেছে বিজয়ের ব্যাট থেকে।

litton

এর আগে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছিলেন, জ্বর থেকে সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিবেন লিটন। দেবাশিস চৌধুরী বলেছিলেন, 'লিটন হঠাৎ করে জ্বর আক্রান্ত হয়েছেন। এ বিষয়ে পরীক্ষা করা হয়েছে। সব রেজাল্ট ভালো আছে। আশা করছি তিনি শিগগিরই দলের সঙ্গে যোগ দিতে পারবেন।' তবে শেষ পর্যন্ত সেটি আর সম্ভব হলো না।

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। শাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ টুর্নামেন্টে অভিযান শুরু করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+