মায়াপ্পন নিয়ে বিস্ফোরক মন্তব্য ধোনির, বইয়ে লিখলেন কঠিন সত্যি

আইপিএলে সিএসকে-র স্পট ফিক্সিং নিয়ে এর আগে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি মহেন্দ্র সিং ধোনি। 

ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি -র ক্রিকেট কেরিয়ার প্রায় কালিমামুক্ত। একমাত্র আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে খেলার সময় স্পট ফিক্সিং বিতর্ক ছুঁয়ে গিয়েছিল তাঁকে। মায়াপ্পন একজন ক্রিকেট উৎসাহি এমনটাই নাকি তদন্তকারীদের সামনে বলেছিলেন মাহি।

মায়াপ্পন নিয়ে বিস্ফোরক মন্তব্য ধোনির, বইয়ে লিখলেন কঠিন সত্যি

তবে এটা ,'এটা সম্পূর্ণ মিথ্যা। মায়াপ্পন একজন ক্রিকেট উৎসাহী, আইপিএল কেলেঙ্কারির তদন্তে গঠিত হওয়া প্যানেলকে এমন কোনও কথাই বলিনি'- সাফ জানিয়েছেন আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

এটা বলেননি যেমন বলেছেন ধোনি, ঠিক তেমনিই পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন কী বলেছিলেন তদন্তকারী প্যানেলের সামনে। তিনি বলেছেন, 'খেলা চলাকালীন মাঠে নেওয়া কোনও সিদ্ধান্তের সঙ্গে মায়াপ্পনের সঙ্গে কোনও সম্পর্কই নেই'- 'ডেমোক্র্যাসি একাদশ' নামের এক বইতে একথা জানিয়েছেন ধোনি। ধোনির দাবি তিনি উৎসাহী শব্দটা উচ্চারণ করতেই জানেন না।

মায়াপ্পন নিয়ে বিস্ফোরক মন্তব্য ধোনির, বইয়ে লিখলেন কঠিন সত্যি

ধোনির সঙ্গে যেহেতু এন শ্রীনিবাসনের সম্পর্ক খুবই ভালো, তাই নাকি শ্রীনি নিজের জামাইকে বাঁচাতে ধোনিকেই ঢাল করেছিলেন। আর শ্রীনি-র কথা রেখেই নাকি মায়াপ্পনকে ক্রিকেট উৎসাহী বলেছিলেন ধোনি। এবার তিনি স্টেপ আউট করে জানিয়ে দিলেন তাঁর বিরুদ্ধে যা কথা বাজারে প্রচলিত তা সবটাই মিথ্যা।

বিতর্কের কাঁটা সহ্য করেও শ্রীনি -ধোনি সম্পর্ক আজও একই রকম অটুট। চেন্নাই গেলে দেখা হয় শ্রীনির সঙ্গে। এবছরও তামিলনাড়ু প্রিমিয়ার লিগের ওপেনিংয়ে হাজির ছিলেন মহেন্দ্র সিং ধোনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+