Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maha Kumbh Mela: পবিত্র দিনে নবজাতককে নিয়ে মহাকুম্ভ মেলায় জয় শাহ, কী করলেন আইসিসি চেয়ারম্যান? দেখুন ভিডিও

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। ১৩ জানুয়ারি শুরু হওয়া মহাকুম্ভে লক্ষাধিক ভক্তদের আগমন ঘটেছে দেশ-বিদেশ থেকে। শুধু সাধু সন্তরাই নন একইসঙ্গে কুম্ভমেলায় আসছেন সমাজের বিভিন্ন স্তরের সেলিব্রিটিরাও । সোমবার ছিল কুম্ভমেলায় শাহী স্নান। পবিত্র এই দিনেই প্রয়াগরাজে এলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।

গত ১ ডিসেম্বর আইসিসি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন জয় শাহ। সোমবার সকালেই প্রয়াগরাজে আসেন আইসিসি চেয়ারম্যান। তিনি পরিবারের সঙ্গেই মহাকুম্ভে আসেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন আসেন প্রয়াগরাজে। তাঁর সঙ্গে ছিলেন জয় শাহও। পিতা-পুত্রের সঙ্গে প্রয়াগরাজে দেখ গেল পরিবারের নতুন সদস্যকে। গতবছর আইপিএলে মেগা নিলাম চলাকালীনই ছেলের বাবা হয়েছিলেন জয়।

এদিনে পূণ্য তিথিতে জয় শাহ তাঁর নবজাতক পুত্রকে সাধু সন্তদের হাতে দেন। তাঁরা আর্শীবাদ করেন জয় শাহের পুত্রকে। একাধিক সাধুরাই খুদে শিশুকে আর্শীবাদ করেন। সোশ্যাল মিডিয়য়ায় সেই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেননি। মহাকমুম্ভে অংশ নেওয়ার আগে রবিবার অযোধ্যার হনুমানগারহি মন্দিরে গিয়েছিলেন জয় শাহ। তাঁর সঙ্গে ছিল তাঁর স্ত্রী ও ছিলেন বাবা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

সোমবার সকালে বিমানবন্দর থেকে বেরোতে দেখা যায় আইসিসি চেয়ারম্যানকে। তাঁর মতো ভিআইপির আগমন উপলক্ষ্যে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়, এরপর জয় শাহ সোজা চলে যান কুম্ভ মেলা প্রাঙ্গনে। মহাকুম্ভে অংশ নিয়ে পবিত্র গঙ্গায় স্নান করেন এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানেও অংশ নিয়েছেন তিনি। জয় শাহ পিতা অমিত শাহ এবং পুরো পরিবারের সঙ্গে নানা আচার অনুষ্ঠানে সামিল হন। তাঁর নবজাতক পুত্রসন্তানও ছিল তাঁর সঙ্গে।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ বড় হনুমান জি মন্দির এবং অক্ষয়ভাটে যান সেখানকার মহারাজ এবং অন্যান্য সাধুদের সঙ্গে মধ্যাহ্নভোজও করেন বলে জানা গিয়েছে তিনি। এরপর জুনা আখড়া পরিদর্শন করবেন। সব মিলিয়ে ক্রিকেট প্রশাসক জয় শাহকে এদিন দেখা গেল ভিন্ন অবতারে।


১৪৪ বছর অন্তর মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। মহাকুম্ভ উপলক্ষ্যে বিভিন্ন প্রান্ত থেকে সাধু-সন্ত, ধর্মগুরু এবং সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন। কুম্ভের মূল আকর্ষণ হলো গঙ্গায় পবিত্র স্নান, যা পাপমোচনের প্রতীক হিসেবে বিবেচিত হয়। এদিন শাহী স্নান উপলক্ষ্যে কুম্ভ মেলায় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বাবা রামদেব। এর আগে সুরেশ রায়না, মেরি কমরা গিয়েছিলেন কুম্ভ মেলায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+