আইপিএলের যে যে ম্যাচে সবচেয়ে কম রান করেছে কেকেআর, রইল পরিসংখ্যান

আইপিএলের যে যে ম্যাচে সবচেয়ে কম রান করেছে কেকেআর, রইল পরিসংখ্যান

১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। চার দিন পর অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দুই বারের আইপিএল চ্যাম্পিয়নরা টুর্নামেন্টের একাধিক মূল্যবান রেকর্ড নিজেদের ঝুলিতে ভরেছে। তেমনই কিছু লজ্জাজনক নজিরও রয়েছে শাহরুখ খান শিবিরের ঝুলিতে। আইপিএলের যে যে ম্যাচে সবচেয়ে কম রান করেছে কেকেআর, তার ক্রম তালিকা দেখে নেওয়া যাক।

৬৭ রানে অল আউট কেকেআর

৬৭ রানে অল আউট কেকেআর

প্রথম সংস্করণ অর্থাৎ ২০০৮ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদেরই মাঠে মুখোমুখি হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স। আগে ব্যাট করে ১৫.২ ওভারে ৬৭ রানে অল আউট হয়ে গিয়েছিল শাহরুখ খানের দল।

৯৫ রানে অল আউট কেকেআর

৯৫ রানে অল আউট কেকেআর

২০০৯ সালের আইপিএলের আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায়। পোর্ট এলিজাবেথে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই ১৫.২ ওভারে ৯৫ রানে অল আউট হয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

২০০৯ সালে ১০১ রান

২০০৯ সালে ১০১ রান

২০০৯ সালের আইপিএলেই ডেকান চার্জার্সের বিরুদ্ধে আইপিএলের এক ম্যাচে ১০১ রানে অল আউট হয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ঘটনাক্রমে ওই আইপিএলও চ্যাম্পিয়ন হয়েছিল ডেকানরাই।

২০১৩ সালে স্কোর ১০৫

২০১৩ সালে স্কোর ১০৫

২০১৩ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদেরই মাঠে ১০৭ রানে অল আউট হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেদিন ১৮.৫ ওভারে শেষ হয়েছিল কেকেআরের ইনিংস।

১০৭ রানে অল আউট কেকেআর

১০৭ রানে অল আউট কেকেআর

২০১৭ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদেরই মাঠে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ১৮.৫ ওভারে ১০৭ রানেই অল আউট হয়ে গিয়েছিলেন গৌতম গম্ভীররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+