Ambati Rayudu: নির্বাচনের আগে অন্ধ্রপ্রদেশে বিরাট চমক! রাজনীতির পিচে খেলতে নামলেন রায়ডু

Ambati Rayudu: অম্বাতি রায়ডু এবার রাজনীতির পিচে। ভারত তথা চেন্নাই সুপার কিংসের এই প্রাক্তনী আজই যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের শাসক দল ওয়াইএসআর কংগ্রেস পার্টিতে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি ও উপ-মুখ্যমন্ত্রী নারায়ণ স্বামীর উপস্থিতিতে রায়ডু রাজনীতির আঙিনায় পা রাখলেন। ছিলেন দলের সাংসদ পেড্ডিরেড্ডি মিঠুন রেড্ডিও।

Ambati Rayudu: নির্বাচনের আগে অন্ধ্রপ্রদেশে বিরাট চমক!

ওয়াইএসআর কংগ্রেস পার্টির তরফে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে জানিয়েছে, মুখ্যমন্ত্রীর ক্যাম্প অফিসে দলে যোগদান করেছেন জনপ্রিয় ভারতীয় ক্রিকেটার অম্বাতি তিরুপতি রায়ডু। মুখ্যমন্ত্রী তাঁকে স্বাগত জানিয়েছেন। উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী ও দলের এক সাংসদ।

চলতি বছর আইপিএল খেলেই ক্রিকেটকে গুডবাই জানান রায়ডু। তারপর থেকেই জল্পনা চলছিল রাজনীতির আঙিনায় তিনি পা রাখতে পারেন। রায়ডুর জন্ম গুন্টুরে। অন্ধ্রপ্রদেশের হয়ে খেলেই তিনি জাতীয় দলে সুযোগ পান। এবার নিজের রাজ্যেই তিনি রাজনীতির আঙিনায় পদার্পণ করলেন। তাঁকে স্বাগত জানিয়ে দলের উত্তরীয় পরিয়ে দেন জগন।

লোকসভা ভোটের সঙ্গেই অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন হবে। গত জুনেই রায়ডু জানিয়ে দিয়েছিলেন, তিনি রাজনীতিতে আসবেন। তবে কোন দলে যোগ দেবেন তা বোঝা যায়নি। যদিও জগনের সঙ্গে আগেও বিভিন্ন সময় দেখা গিয়েছে রায়ডুকে। মে মাসে তিনি নিজের জেলায় গিয়ে খোঁজখবর নেন কোথায় কী দরকার।

রায়ডু তখন সাংবাদিকদের জানিয়েছিলেন, অন্ধ্রপ্রদেশের মানুষের সেবা করার লক্ষ্যেই তিনি রাজনীতিতে পা রাখছেন। তার আগে গুন্টুর জেলার বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষেক সঙ্গে কথাবার্তা বলে তাঁদের মনোভাব, কী ধরনের সমস্যা রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে নেন। তখনই বোঝা গিয়েছিল রীতিমতো হোমওয়ার্ক করেই রাজনীতিতে নামছেন।

গত এপ্রিল মাসে জগনের উচ্ছ্বসিত প্রশংসাও করেছিলেন রায়ডু। অবশেষে সব জল্পনায় ইতি টেনে যোগ দিলেন অন্ধ্রের শাসক দলেই। রায়ডু বিধানসভা, নাকি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনও স্পষ্ট নয়। দেশের হয়ে ৫৫টি একদিনের আন্তর্জাতিকে তিনটি শতরান ও ১০টি হাফ সেঞ্চুরি-সহ রায়ডু ১৬৯৪ রান করেছেন। ৬টি টি২০ আন্তর্জাতিকে ৪২ রান করেছেন। ওডিআইয়ে তাঁর তিনটি উইকেট রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+