করোনার জেরে স্থগিত কিংবা বাতিল হওয়া ক্রিকেট টুর্নামেন্টগুলির দিকে নজর ফেরানো যাক

করোনার জেরে স্থগিত কিংবা বাতিল হওয়া ক্রিকেট টুর্নামেন্টগুলির দিকে নজর ফেরানো যাক

করোনা ভাইরাসের প্রভাব যত বাড়ছে, তত আতঙ্কিত হচ্ছে বিশ্বের ক্রীড়াক্ষেত্র। এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে অলিম্পিক। ঠিক হয়েছে ২০২১-র ২৩ জুলাই থেকে শুরু হবে প্রতিযোগিতা। মারণ ভাইরাসের বিরাট প্রভাব পড়েছে বিশ্ব ক্রিকেটেও। ইতিমধ্যেই বন্ধ কিংবা স্থগিত করে দেওয়া হয়েছে বেশকিছু ক্রিকেট প্রতিযোগিতা।

আইপিএল

আইপিএল

গত ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। করোনা ভাইরাসের আতঙ্কে তা পিছিয়ে ১৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছিল। লকডাউনের মেয়াদ বেড়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে টুর্নামেন্ট।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। করোনা ভাইরাসের জেরে সেই ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্যেকার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের দুটি ম্যাচ করোনা ভাইরাসের জেরে বাতিল করে দেওয়া হয়েছে।

ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা

ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা

মার্চেই শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল ইংল্যান্ডের। ১৯ মার্চ থেকে প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের জেরে সেই সূচি আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব

টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব

করোনা ভাইরাসের প্রভাব এতটাই বেড়ে গিয়েছে যে কোনও ঝুঁকি নিতে রাজি নয় আইসিসি। চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের সব ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড

মে মাসে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে তিনটি ওয়ান ডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুটি সিরিজই করোনা ভাইরাসের আতঙ্কে স্থগিত করে দেওয়া হয়েছে।

ঝুলে রয়েছে ভাগ্য

ঝুলে রয়েছে ভাগ্য

এই কঠিন পরিস্থিতিতে আগামী মে-জুন মাসে এশিয়া কাপ, অক্টোবরের টি-টোয়োন্টি বিশ্বকাপ ও ডিসেম্বরে ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ আদৌ আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+