১৯ বছরে প্রথম ১০০-র বাইরে লিয়েন্ডার পেজ, বিস্তারিত জেনে নিন

১৯ বছরে প্রথম ১০০-র বাইরে লিয়েন্ডার পেজ, বিস্তারিত জেনে নিন

গত ১৯ বছরে এমন ঘটনা ঘটেনি। বরং ২০০০ থেকে লাগাতার এটিপি ক্রম তালিকায় প্রথম একশোর মধ্যেই ঘোরাফেরা করেন ভারতের টেনিস লেজেন্ড। এই প্রথমবার কৌলিন্য হারালেন তিনি।

১৯ বছরে প্রথম ১০০-র বাইরে লিয়েন্ডার পেজ, বিস্তারিত জেনে নিন

এটিপি-র সদ্য প্রকাশিত ডবলসের ক্রম তালিকায় ১০১ নম্বর স্থানে রয়েছেন লিয়েন্ডার পেজ। ৪৬ বছরের ভারতীয় টেনিস তারকা ২০০০-র অক্টোবরে ১১৮ নম্বর স্থানে ছিলেন। সেই বছরই প্রথম একশোর মধ্যে ঢোকেন। একের পর এক গ্র্যান্ড স্ল্যাম জিতে অচিরেই এটিপি ডবলসের ক্রম তালিকার প্রথম দশে ঢুকে পড়েন এই বঙ্গ সন্তান।

ডবলস ও মিক্সড ডবলস মিলিয়ে মোট ১৮টি গ্র্য়ান্ড স্ল্যাম জেতা লিয়েন্ডার পেজ ২০১৪-র অগাস্টে প্রথম দশ থেকে ছিটকে যান। দুই বছর পর প্রথম ৫০ থেকেও ছিটকে যান ভারতের টেনিস লেজেন্ড। তবে ১৯ বছরে এটিপি তালিকার প্রথম ১০০-র বাইরে বেরোননি পেজ।

উল্লেখ্য, চলতি বছরে হওয়া ইউএস ওপেনের পর আর টেনিস সার্কিটে দেখা যায়নি লিয়েন্ডার পেজকে। যদিও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ডেভিস কাপের টাই-তে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন ৪৬ বছরের লিয়েন্ডার পেজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+