আইপিএল থেকে ছিটকে গেলেন লোকেশ রাহুল, ভারতের টেস্ট দলে বিকল্পের সন্ধান

আইপিএল থেকে ছিটকেই গেলেন লোকেশ রাহুল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। ব্যাট করতে নামেন ১১ নম্বরে। তবে দৌড়াতে পারছিলেন না। কোনওরকমে ব্যাট করেন।

গতকালই তিনি লখনউ থেকে মুম্বইয়ে যান বলে জানা যাচ্ছে। এরপরই নিশ্চিত হয়ে যায় তাঁর আইপিএল থেকে ছিটকে যাওয়ার বিষয়টি। ৭ জুন থেকে ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তাতেও রাহুলের না থাকার সম্ভাবনাই বেশি।

লোকেশ রাহুল

আরসিবির কাছে হারার পর লখনউয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সুপার জায়ান্টসের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। সেই ম্যাচে লখনউকে নেতৃত্ব দেন ক্রুণাল পাণ্ডিয়া। রাহুল এবারের আইপিএলে ৯ ম্যাচে ২৭৪ রান করেছেন। গড় ৩৪.২৫, স্ট্রাইক রেট ১১৩.২২। ২টি অর্ধশতরান করেন, সর্বাধিক স্কোর ৭৪। আরসিবি ম্যাচে তিনি চোট না পেলে লখনউ জিততেও পারতো।

রাহুলের পায়ের টেন্ডন ছেড়ায় সার্জারির প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে লখনউ সুপার জায়ান্টস। রাহুল যখন চোট পান তখন উরু ধরে মাঠে বসে পড়েছিলেন ও যন্ত্রণায় কাতরাতে থাকেন। আজ একটি ক্রিকেট ওয়েবসাইট দাবি করে, হিপ ইনজুরি রয়েছে রাহুলের। যদিও পায়ের পেশিতেই চোট বলে পরে জানা গিয়েছে। মুম্বইয়ে স্ক্যান ও পরীক্ষা হয়েছে।

লখনউকে ১৮ রানে আরসিবি হারানোর পর গৌতম গম্ভীরের সঙ্গে বাদানুবাদে জড়ান বিরাট কোহলি। সেই সময়ও দুজনকে শান্ত করার চেষ্টা করতে দেখা যায় রাহুলকে। বেশ কিছুক্ষণ বিরাট কোহলির সঙ্গে দাঁড়িয়ে কথাও বলছিলেন। চেন্নাই সুপার কিংস ম্যাচে রাহুল খেলতে না পারলেও ডাগআউটেই ছিলেন। গতকাল শিবির ছাড়েন।

লোকেশ রাহুল

ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল রয়েছে। সেই দলেও রাহুলের নাম রয়েছে। কিন্তু তাঁর যা চোট তাতে ওই টেস্টে রাহুলের খেলার সম্ভাবনা কার্যত নেই বলে জানা যাচ্ছে। লখনউ সুপার জায়ান্টসের জয়দেব উনাদকাটও ওই দলে রয়েছেন। তিনিও আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। ওভালের ফাইনালে তিনিও অনিশ্চিত।

আইপিএলে লিগের ম্যাচ শেষ ২১ মে। ২৩ তারিখ টেস্ট দল ইংল্যান্ডে রওনা হতে পারে। টেস্ট দলে থাকা যে ক্রিকেটাররা আইপিএল প্লে-অফ খেলবেন, তাঁরা পরে গিয়ে লন্ডনে টেস্ট দলের শিবিরে যোগ দেবেন। রাহুল টেস্ট দল থেকে ছিটকে গেলে তাঁর পরিবর্ত হিসেবে ময়াঙ্ক আগরওয়ালকে ভাবা হচ্ছে। উনাদকাটের ব্যাক-আপ হতে পারেন উমরান মালিক।

ঋদ্ধিমান সাহা

যেহেতু টেস্ট দলে শ্রীকার ভরত ছাড়া আর কোনও উইকেটকিপার নেই, সেক্ষেত্রে রাহুল ছিটকে গেলে ঋদ্ধিমান সাহাকে দলে নেওয়া উচিত বলে অনেকের মত। ঋদ্ধির অভিজ্ঞতা এবং আইপিএলেও দুরন্ত উইকেটকিপিং তাঁকে টেস্ট দলে ফেরানোর পক্ষে সওয়াল জোরালো করছে। ভরত গুজরাত টাইটান্সে সুযোগ পাচ্ছেন না। সেখানে ঋদ্ধি অনবদ্য কিপিং করছেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+