দুরন্ত ছন্দে কিষাণ, তিলকও রান পেলেন, টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সঞ্জুকে ছাড়াই ভারতের প্রোটিয়া বধ
টি২০ বিশ্বকাপের আগে দুরন্ত ছন্দে গতবারের চ্যাম্পিয়ন। নভি মুম্বইয়ে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বুধবার মেন অন ব্লু পরাস্ত করল প্রোটিয়াদের।
ভারত এই হাই স্কোরিং ম্যাচ জিতল ৩০ রানে। ঈশান কিষাণ ওপেন করতে নেমে ঝোড়ো অর্ধশতরান করলেন।

খারাপ ফর্মে থাকা সঞ্জু স্যামসন যে টি২০ বিশ্বকাপের শুরুতে প্রথম একাদশে থাকবেন না, সেই ইঙ্গিত স্পষ্ট হয়ে গেল। ড. ডিওয়াই পাতিল স্পোর্টস আকাদেমিতে হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। অভিষেক শর্মার সঙ্গে ওপেন করেন ঈশান কিষাণ।
কিষাণ ২টি চার ও সাতটি ছয়ের সাহায্যে ২০ বলে সর্বাধিক ৫৩ রান করেন। ফিট হয়ে ফিরেই রান পেলেন তিলক বর্মা। তিনে নেমে তিনি করেন ১৯ বলে ৪৫, মেরেছেন তিনটি করে চার ও ছয়। অভিষেক শর্মা ১৮ বলে ২৪, অধিনায়ক সূর্যকুমার যাদব ১৬ বলে ৩০ (২টি করে চার ও ছয়), রিঙ্কু সিং ১৩ বলে ১৬, হার্দিক পাণ্ডিয়া ১০ বলে ৩০ (২টি চার ও তিনটি ছয়) রান করেন। পাঁচে ব্যাট করতে নামা অক্ষর প্যাটেল ২৩ বলে ৩৫ ও হর্ষিত রানা ১ বলে ০ রানে অপরাজিত থাকেন।
ভারত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪০ রান তোলে। মার্কো জানসেন, করবিন বশ, আনরিখ নরকিয়া ও কোয়েনা মাফাকা একটি করে উইকেট নেন। দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ২১০ রানের বেশি যেতে পারেনি। ট্রিস্টান স্টাবস ২১ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন। রায়ান রিকেলটন ২১ বলে ৪৪ ও অধিনায়ক এইডেন মার্করাম ১৯ বলে ৩৮ রান (রিটায়ার্ড আউট) করেন।
জর্জ লিন্ডে ৪ বলে ০, ডেওয়াল্ড ব্রেভিস ৪ বলে ২, ডেভিড মিলার ১০ বলে ১৩, জেসন স্মিথ ২৩ বলে ৩৫ ও মার্কো জানসেন ১৬ বলে ৩১ রান করেন। অভিষেক শর্মা পান ২টি উইকেট। ভারতের ৯ জন এই ম্যাচে বল করেন। অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল পান ১টি করে উইকেট। শনিবার টি২০ বিশ্বকাপে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত।












Click it and Unblock the Notifications