Titas Sadhu: বঙ্গকন্যার বিধ্বংসী স্পেল হিলিয়ে দিল হিলির অস্ট্রেলিয়াকে! ভারতের জয়ে সেরা তিতাস
Titas Sadhu: শেষ মুহূর্তের পরিকল্পনায় দলে এলেন। আর তাতেই বাজিমাত। দেশের হয়ে কেরিয়ারের সেরা বোলিং করে ম্যাচের সেরার পুরস্কারটি দখলে নিলেন বাংলার পেসার তিতাস সাধু।
অস্ট্রেলিয়াকে ভারত টেস্টে হারিয়েছিল। এরপর অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওডিআই সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করেছিল। আজ প্রথম টি২০ আন্তর্জাতিকে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে চূর্ণ করল ভারত।

মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ১৯.২ ওভারে অ্যালিসা হিলির অস্ট্রেলিয়া ১৪১ রানেই গুটিয়ে যায়। ৩২ বলে সর্বাধিক ৪৯ রান করেন ফোবি লিচফিল্ড, ৩৭ রান করেন এলিস পেরি। অস্ট্রেলিয়ার ইনিংসে প্রথম আঘাত হানেন তিতাস, ৩.৫ ওভারে বেথ মুনি (১৮ বলে ১৭)-কে আউট করে।
এরপর ষষ্ঠ ওভারের পঞ্চম ও শেষ বলে যথাক্রমে তাহলিয়া ম্য়াকগ্রা ও অ্যাশলে গার্ডনারকে আউট করে দেন তিতাস। অ্য়ানাবেল সাদারল্যান্ডের উইকেটটিও তিনিই পেয়েছেন। এই ম্যাচের আগে তিতাসের টি২০ আন্তর্জাতিকে উইকেট-সংখ্যা ছিল চার। আজ চুঁচুড়ার তিতাস ৪ ওভারে ১৭ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন। শ্রেয়াঙ্কা পাতিল ও দীপ্তি শর্মা ২টি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে ভারত ১৭.৪ ওভারে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়। স্মৃতি মান্ধানা ৫২ বলে ৫৪ রান করেন। ৪৪ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন শেফালি ভার্মা। ওডিআই সিরিজ হার থেকে শিক্ষা নিয়ে আজ যেভাবে দল ঘুরে দাঁড়াল তাতে তৃপ্ত স্মৃতি। বিশেষ করে বোলিং নিয়ে। তিতাসের প্রশংসাতেও পঞ্চমুখ হরমনপ্রীত ও মান্ধানা।
স্মৃতি মান্ধানা বলেন,আমাদের চার সিমারে নামার কৌশল কাজে দিল। তিতাস এশিয়ান গেমসের পর এদিন ভালো বোলিং করেছেন। বাংলা থেকে ঝুলন গোস্বামীর মতো কিংবদন্তি বোলার এসেছেন। তিতাসও সেই বাংলারই। এখনই তাঁদের মধ্যে তুলনা টানা উচিত নয়। তবে কোথায় বল ফেলবেন, কী ধরনের ফিল্ডিং দরকার, সে সম্পর্কে স্বচ্ছ্ব ধারণা রয়েছে তিতাসের। এই গুণটি সত্যিই কার্যকরী।
তিতাস প্রসঙ্গে অধিনায়ক হরমনপ্রীত বলেন, তিতাসকে খেলানোর পরিকল্পনার কৃতিত্ব কোচ অমল মুজুমদারের। শেষ মুহূর্তে আমরা উপলব্ধি করেছিলাম সিমারের সংখ্যা বাড়ালে তা ফলপ্রসূ হতে পারে। তিতাস ভালো বোলিং করেছেন। যেভাবে বোলাররা আজ নিজেদের মেলে ধরেছেন, সেই ধারাবাহিকতা বজায় থাকুক, সেটাই চাই।
ম্যাচের সেরা হওয়ায় দলের ঐতিহ্য মেনে পার্টি দেওয়ার পরিকল্পনা তিতাসের। তিতাস বলেন, যিনিই ম্য়াচের সেরা হন তাঁকেই পার্টি দিতে হয়। আজ আমি দেব। আমি টেস্ট ও ওডিআইয়ে দলের সঙ্গে ছিলাম। লম্বা সিরিজ চলছে। সুযোগের অপেক্ষায় ছিলাম। লক্ষ্য ছিল, সুযোগ এলেই তা কাজে লাগানোর। দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে।
তিতাস আরও বলেন, ভাগ্য সুপ্রসন্ন থাকায় আমার দ্বিতীয় ওভারে দুটি উইকেট পেয়েছি। উইকেটও ভালো ছিল। দলের যা প্রয়োজন, সেটাই করব। আমরা সকলেই স্লো বল করার চেষ্টা করছিলাম। টস জেতাটাও গুরুত্বপূর্ণ হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications