করোনা যুদ্ধে ১ কোটি ও ৫০ লক্ষ দিল ভারতীয় ক্রিকেটের এই দুই রাজ্য সংস্থা

করোনা যুদ্ধে ১ কোটি ও ৫০ লক্ষ দিল ভারতীয় ক্রিকেটের এই দুই রাজ্য সংস্থা

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা দান করতে চলেছে কর্ণাটক ক্রিকেট সংস্থা। এই নিয়ে দেশের পাঁচটি রাজ্য ক্রিকেট সংস্থা করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিল।

কী জানাল কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা

কী জানাল কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা

কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য সরকারের ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকা ও প্রধানমন্ত্রীর আপতকালীন ত্রাণ তহবিলের জন্য ৫০ লক্ষ টাকা দেওয়া হবে। দেশের জাতীয় সংকটে এভাবেই পাশে দাঁড়াল কর্ণাটক রাজ্য সংস্থা।

হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সাহায্য

হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সাহায্য

একই দিনে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা করোনা মোকাবিলার জন্যে ৫০ লক্ষ টাকা দান করতে চলেছে বলে জানিয়েছে।

বিসিসিআইয়ের অবদান

বিসিসিআইয়ের অবদান

উল্লেখ্য শনিবার রাতে ভারতীয় ক্রিকেট বোর্ড করোনা মোকাবিলা করার জন্যে প্রধানমন্ত্রীর আপতকালীন তহবিলে ৫১ কোটি টাকা দিতে চলেছে বলে ঘোষণা করেছে।

ভারতীয় ক্রিকেটারদের অবদান

ভারতীয় ক্রিকেটারদের অবদান

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সচিন তেন্ডুলকর রাজ্য ও কেন্দ্র মিলিয়ে ত্রাণ হিসেবে ৫০ লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছেন। ক্রিকেটার সুরেশ রায়না রাজ্য ও কেন্দ্র মিলিয়ে ৫২ লক্ষ টাকা সাহায্য করেছেন। প্রাক্তন ক্রিকেটার ও বর্তমান সাংসদ গৌতম গম্ভীর সাংসদীয় উন্নয়ন তহবিল থেকে ১ কোটি টাকা সাহায্য করেছেন। সেই সঙ্গে সাংসদ হিসেবে ১ দিনের বেতন দান করেছেন গম্ভীর।

ভারতে করোনার আপডেট কী

ভারতে করোনার আপডেট কী

রবিবার রাত পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। যেখানে মৃতের সংখ্যা ২৭ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে দেশবাসীর জন্যে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত এই লকডাউন চলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+