Indian Street Premier League: কলকাতার ক্রিকেটে ফের বলিউড কানেকশন, কিং খানের পর দল কিনলেন নবাব দম্পতি
ISPL Kolkata: ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্ক নতুন নয়, বিগত দেড় দশকে আইপিএলের সৌজন্যে সেই বন্ধন আরও শক্তিশালী হয়েছে। ক্রিকেটের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন শাহরুখ খান, প্রীতি জিন্টা, শিল্পা শেট্টিরা। কলকাতা নাইট রাইডার্স দলের কর্ণধার শাহরুখ। ক্রিকেট-বলিউ-কলকাতা এই ত্রিকোণ সম্পর্ক আরও মবজুত হচ্ছে। এবার কলকাতায় ক্রিকেট দল কিনলেন সইফ আলি খান ও করিনা কাপুর।
ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে কলকাতার দল কিনেছেন সইফ আলি খান ও করিনা কাপুর। ক্রিকেট মাঠের খেলা হলেও ভারতবর্ষের অলিগলিতে ব্যাট বল নিয়ে খেলার দৃশ্য খুবই পরিচিত। কলকাতা তথা ভারতের যে কোনও শহরেই অল্প যানবাহন চলে এমন রাস্তায় ক্রিকেট খেলতে প্রায়শই দেখা যায় ছেলেদের। এবার সেই রাস্তার ক্রিকেটেই লাগছে কর্পোরেট রঙ, আইপিএলের ধাঁচেই স্ট্রিট ক্রিকেটের লিগ।

সোশাল মিডিয়ায় বলিউড অভিনেত্রী লিখলেন, 'ক্রিকেট আমাদের ভালোবাসা। পরিবারের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক অটুট। সেই পরম্পরাই চলে আসছে । তরুণ ক্রিকেটারদের জন্য এটি দারুণ সুযোগ। এই অভিজ্ঞতার অংশ হতে পেরে আমরা খুশি।' বলিউডের নক্ষত্র জুটি অবশ্য তাঁর দলের নাম এখনও ঘোষণা করেননি।
নবাব পরিবারের সঙ্গে কলকাতা কানেকশন নতুন নয়, তিলোত্তমা সইফ আলি খানের মায়ের শহর। শুধু সইফ-করিনা নন এরআগে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের সঙ্গে যুক্ত হয়েছেন আরও একাধিক বলিউড নক্ষত্ররা। শ্রীনগরের দল কিনেছেন অক্ষয় কুমার, মু্ম্বইয়ের দল কিনেছেন স্বয়ং অমিতাভ বচ্চন। বেঙ্গালুরু টিমের মালিক হৃতিক রোশন। চেন্নাই ও হায়দরাবাদের দলের কর্ণধার দক্ষিণের দুই সুপার স্টার সূর্য এবং রামচরণ।
আগামী ২ থেকে ৯ মার্চ মু্ম্বইয়ে টেনিস বলে ১০ ওভারের এই টুর্নামেন্ট হবে। স্ট্রিট প্রিমিয়ার লিগ হলেও এই প্রতিযোগিতা হবে স্টেডিয়ামের মধ্যেই। আইপিএলের আগেি কিন্তু আরও একটা ক্রিকেট ও গ্ল্যামারের যুগলবন্দি হতে চলেছে।
এরআগে বড়দিনের ছুটিতে ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন করিনা কাপুর এবং সইফ আলি খান। তাঁরা পৈতৃক বাড়ি পতৌদি প্যালেসে বড়দিনের ছুটি কাটিয়েছেন। আর সেই ছবিই ইন্সটায় শেয়ার করেছেন। এবার তাঁদের ক্রিকেট মাঠেও নিয়মিত দেখা যাবে।












Click it and Unblock the Notifications