কনুইয়ে ফের যন্ত্রণা! নিউজিল্যান্ড সিরিজে নেই আর্চার, অনিশ্চিত ভারতের বিরুদ্ধেও

কনুইয়ের চোট এখনও পুরো না সারায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন জোফ্রা আর্চার। তাঁর কনুইয়ে অপারেশন হতে পারে। তা হলে ভারতের বিরুদ্ধেও পাঁচ টেস্টের সিরিজে আর্চারের থাকার সম্ভাবনা কম।

নিউজিল্যান্ড সিরিজে নেই আর্চার, অনিশ্চিত ভারতের বিরুদ্ধেও

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, হোভে সাসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলার সময় বোলিং করতে গিয়ে ফের ডান হাতের কনুইয়ে যন্ত্রণা অনুভব হয় আর্চারের। ফলে শেষ দুই দিন বোলিং করতেই পারেননি। তাঁর চোট কতটা গুরুতর তা দেখছে ইংল্যান্ড ও সাসেক্সের মেডিক্যাল টিম। চলতি সপ্তাহেই এক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হবে। ইসিবি না জানালেও মনে করা হচ্ছে, কনুইয়ের অপারেশন হতে পারে। গত বছর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ চলাকালীন প্রথম কনুইয়ে চোট পান আর্চার। স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ায় সিরিজের তিনটি টেস্ট খেলতে পারেননি। এরপর আইপিএলে মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারও হন। তবে ভারত সফরে এই চোটের সমস্যার কারণেই দুটি টেস্টে খেলতে পারেননি। টি ২০ সিরিজ খেলেই দেশে ফিরেছিলেন। সেখানে আবার ফিশট্যাঙ্ক দুর্ঘটনায় হাতে কাঁচ ঢোকায় অস্ত্রোপচার করাতে হয়। এর ফলে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে পারেননি।

নিউজিল্যান্ড সিরিজে নেই আর্চার, অনিশ্চিত ভারতের বিরুদ্ধেও

সাসেক্স দ্বিতীয় একাদশের হয়ে সারের বিরুদ্ধে একটি ম্যাচ খেলেছিলেন। নিজের ফিটনেস প্রমাণ দিতেই কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম শ্রেণির ক্রিকেটে সাসেক্সের হয়েও খেলতে নেমেছিলেন কেন্টের বিরুদ্ধে। আর্চারের ফিটনেসের দিকে নজর ছিল নির্বাচকদের। প্রথম ইনিংসে ১৩ ওভার হাত ঘুরিয়ে চারটি মেডেন-সহ ২৯ রানে দুটি উইকেট নিয়েছিলেন আর্চার। যার মধ্যে ইংল্যান্ড দলের সতীর্থ জ্যাক ক্রলির উইকেট ছিল। তবে দ্বিতীয় ইনিংসে কনুইয়ের চোট নিয়ে অস্বস্তি বোধ করায় পাঁচ ওভারের বেশি বল করতে পারেননি আর্চার। জর্ডন কক্সকে ফিরিয়ে প্রথম উইকেটটি তুলে নিয়েছিলেন তিনিই।

কিন্তু ৫ ওভারে ১৪ রান দেওয়া আর্চার আর তৃতীয় দিনের সকাল থেকেই বল করতে পারেননি। ৫০ ওভারের বিশ্বচ্যাম্পিয়ন থাকাকালীন টি ২০ বিশ্বকাপ জিততে আর্চারের উপর অনেকটাই ভরসা করছে ইংল্যান্ড। তারপর অ্যাসেজও রয়েছে। এই পরিস্থিতিতে আর্চারের চোট নিয়ে কোনও ঝুঁকির পথে হাঁটবে না ইসিবি।

নিউজিল্যান্ড সিরিজে নেই আর্চার, অনিশ্চিত ভারতের বিরুদ্ধেও

আঙুল ভাঙায় নিউজিল্যান্ড সিরিজে নেই বেন স্টোকস। আর্চারের অনুপস্থিতিতে ইংল্যান্ড দলে নেওয়া হতে পারে মার্ক উড বা অলি স্টোনকে। যাঁরা আইপিএল খেলতে এসেছিলেন তাঁদের কিউইদের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+