জিমি নিশামের প্রশংসা সুনীল গাভাসকরের! আচরণ ভাইরাল হতেই টুইটে জবাব কিউয়ি অলরাউন্ডারের

২০১৯ সালের বিশ্বকাপ ফাইনাল, চলতি বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং টি ২০ বিশ্বকাপ ফাইনাল। আইসিসি ইভেন্টে তিনবার টানা ফাইনাল খেলবে কেন উইলিয়ামসনের দল। ড্যারিল মিচেলের বিধ্বংসী ব্যাটিংয়ের আগে যিনি আবু ধাবিতে প্রথম ঝড় তুলে কিউয়িদের জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন তিনি জিমি নিশাম।

জিমি নিশামের প্রশংসা সুনীল গাভাসকরের! আচরণ ভাইরাল হতেই টুইটে জবাব কিউয়ি অলরাউন্ডারের

২০১৭ সালে এই জিমি নিশামই অবসর নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছিলেন। কিন্তু মত পাল্টে খেলা চালিয়ে গিয়ে যে সঠিক কাজই করেছিলেন তা ফের প্রমাণিত ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে। ব্যাটিং তো আছেই, চতুর্থ সিমার হিসেবে অলরাউন্ডার জিমি নিশাম ভালো বোলিংও করছেন, বিশেষ করে ডেথ ওভারে। গতকালের ম্যাচে ইংল্যান্ডের শেষ চার ওভারে দরকার ছিল ৫৭। ১৭তম ওভারে জিমি নিশামের বিধ্বংসী ব্যাটিংয়ে ক্রিস জর্ডন ২৩ রান দিয়ে বসেন। এর আগে চলতি বিশ্বকাপে কোনও ওভারে এত রান দেননি ইংল্যান্ডের কোনও বোলার। এতেই জেতার মোমেন্টাম পেয়ে যায় কিউয়িরা। ১৮তম ওভারের শেষ বলে তিনি আদিল রশিদের শিকার হন। ১টি চার ও তিনটি ছক্কার সাহায্যে নিশাম করেন ১১ বলে ২৭। তিনি যখন আউট হন তখন শেষ দুই ওভারে নিউজিল্যান্ডের দরকার ছিল ২০। যা ১৯তম ওভারেই তুলে নেন ড্যারিল মিচেল।

আউট হওয়ার পর ডাগ আউটে গিয়ে একটি চেয়ারে বসেছিলেন। নিউজিল্যান্ড প্রথমবার টি ২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলে ডাগ আউটে সকলে যখন উচ্ছ্বাসে লাফিয়ে উঠেছেন, নিশাম তখনও নির্বিকার হয়ে চেয়ারে বসে। এমনকী সতীর্থরা ড্রেসিংরুমে বসে গেলেও নিশাম যে ওই চেয়ারেই বসে ছিলেন সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নিশাম টুইটারে পরে এর কারণ জানান। তাঁর কথায়, ইংল্যান্ডকে হারানোর সঙ্গেই আমাদের কাজ শেষ হয়েছে গিয়েছে বলে মনে করি না। হয়তো ওই চেয়ারে বসে মাঠের দিকে তাকিয়ে দুবাইয়েও রবিবাসরীয় ফাইনালে জয়ের জন্য নিজেকে আরও প্রতিজ্ঞাবদ্ধ করছিলেন কিউয়ি অলরাউন্ডার।

জিমি নিশামের প্রশংসা সুনীল গাভাসকরের! আচরণ ভাইরাল হতেই টুইটে জবাব কিউয়ি অলরাউন্ডারের

নিশাম যেভাবে নিজের প্রতিভার প্রতি সুবিচার করছেন তার প্রশংসা করেছেন কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, আট বা নয়ে নেমেও স্পেশ্যাল ইনিংস খেলার দক্ষতা রাখেন নিশাম, ইংল্যান্ডের বিরুদ্ধে তেমনই একটি ইনিংস খেলেছেন। ২৪০-এর উপর স্ট্রাইক রেট রেখে ব্যাটিং অনবদ্য! ভালো হিট করছিলেন। ভাগ্য সহায় দিয়েছে, বিশেষ করে বাউন্ডারি লাইনের ধারে জনি বেয়ারস্টো ক্যাচ ধরলে যদি ছক্কা না হত তাহলে ফল অন্যরকম হতেও পারতো।

কিন্তু নিশামের দক্ষতা নিয়ে কোনও সংশয় নেই। বিগ হিটার, বল করতে পারেন, ২০তম ওভারেও তাঁর হাতে বল তুলে দিতে ভরসা পাচ্ছেন অধিনায়ক উইলিয়ামসন। ফাইনালে নিশামের মতো বিস্ফোরক ইনিংস মার্টিন গাপটিলের ব্যাট থেকেও প্রত্যাশা করছেন সানি। তাঁর মতে, গাপটিলের যে প্রতিভা রয়েছে তাতে কেরিয়ারে আরও বেশি সফল হওয়া উচিত ছিল তাঁর।

নিউজিল্যান্ডের সাফল্যের কারণ প্রসঙ্গে গাভাসকর কৃতিত্ব দিয়েছেন উইলিয়ামসনকে। বলেছেন, নিউজিল্যান্ড ছোট দেশ। তবে এই দলের আত্মবিশ্বাস, দলগত সংহতি দারুণ। অসাধারণ একজন নেতৃত্ব দিচ্ছেন, যিনি চাপ কখনও সতীর্থদের উপর পড়তে দেন না। তেমন অধিনায়কের জন্য দলের সকলে যখন নিজেদের দক্ষতার চেয়েও বেশি দিতে তৈরি থাকেন সেটাই ফারাক গড়ে দেয়। টার্গেট সহজ ছিল না, কিন্তু তা সত্ত্বেও অবলীলায় তা তুলে নিল নিউজিল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+