জসপ্রীত বুমরাহ আইপিএলে খেলবেন! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরামর্শ
জসপ্রীত বুমরাহ এখনও ফিট নন, ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টেস্ট ও তিনটি ওডিআইয়েও খেলবেন না। শর্তসাপেক্ষে নামবেন আইপিএলে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরামর্শ।
জসপ্রীত বুমরাহ গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টি ২০ আন্তর্জাতিক খেলছেন। তারপর থেকে তিনি মাঠের বাইরে। তাঁর ফিটনেস নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। ভারতীয় দলে ঠাঁই পেয়েও ফিটনেসের কারণে ছিটকে গিয়েছেন, এমন নজিরও রয়েছে। অস্ট্রেলিয়া সিরিজেও তাঁকে দেখতে না পেয়ে ক্ষিপ্ত সমর্থকরা।

অস্ট্রেলিয়া সিরিজে নেই বুমরাহ
রঞ্জি ফাইনাল দেখতে কলকাতায় ছিলেন চার জাতীয় নির্বাচক- সুব্রত বন্দ্যোপাধ্যায়, সলিল আঙ্কোলা, শিবসুন্দর দাস ও এস শরৎ। বোর্ড সচিব জয় শাহ ও ভারত অধিনায়ক রোহিত শর্মা দল নির্বাচনী বৈঠকে যোগ দেন অনলাইনে। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে এবং তারপর তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজের যে দল ঘোষণা করা হয়েছে তাতে নেই জসপ্রীত বুমরাহর নাম। ২০১৩ সালে শেষ ওডিআই খেলা জয়দেব উনাদকাটকে রাখা হয়েছে। ফলে স্পষ্ট হয়ে গিয়েছে, আইপিএলের আগে আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না বুমরাহকে।

ফিটনেস নিয়ে ধোঁয়াশা
ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, বুমরাহ বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে রয়েছেন। সেখানে তাঁর রিহ্যাব চলছে। এরই মধ্যে গত ১০ দিনে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন। কিন্তু তাঁর ফিটনেস নিয়ে সবুজ সঙ্কেত দেয়নি বিসিসিআইয়ের মেডিক্যাল টিম। জানা যাচ্ছে, বুমরাহ সরাসরি আইপিএলেই মাঠে নামবেন। তবে চাপানো হতে পারে কয়েকটি শর্ত। মুম্বই ইন্ডিয়ান্সে খেলার জন্য প্রতি মরশুমে বুমরাহ ১২ কোটি টাকা পান। তবে এবার কটি ম্যাচ খেলতে পারবেন তা নিয়ে প্রশ্ন থাকছেই।

শর্তসাপেক্ষে আইপিএলে?
আইপিএলে শর্তসাপেক্ষে খেলার বিষয়টি নতুন নয়। এর আগে বিভিন্ন দেশের বোর্ড সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিদের এ ধরনের গাইডলাইন দিয়েছে। শর্তসাপেক্ষে জারি করা নো অবজেকশন সার্টিফিকেটে বলা থাকে, একটানা কতগুলির বেশি ম্যাচ খেলানো যাবে না, নেটে চার ওভারের বেশি বল করানো যাবে না, ফিটনেসের নানা মাপকাঠির দিকে নিয়মিত নজর রাখতে হবে ইত্যাদি। বুমরাহকে নিয়ে তেমনই নির্দেশিকা মুম্বই ইন্ডিয়ান্সের জন্য জারি করা হবে। ফলে ভারতের এক নম্বর পেসার যে আইপিএলেও সব ম্যাচে খেলবেন না সেটা পরিষ্কার।

অবসর নেওয়ার পরামর্শ
আইপিএলের পর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল রয়েছে। সেটি হবে ইংল্যান্ডের ওভালে। তার আগে ধাপে ধাপে বুমরাহর বোলিং ওয়ার্কলোড বাড়ানোর পক্ষে টিম ম্যানেজমেন্ট। টি ২০ ম্যাচেই তা করা ছাড়া গতি নেই। যদিও বুমরাহর এই অবস্থার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা। একাধিক মিম ছড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা যেখানে নিজেদের দেশের পতাকার জন্য নিজেদের উজাড় করে দেন, সেখানে বুমরাহর কাছে মুম্বই ইন্ডিয়ান্সের পতাকাই বেশি গুরুত্বপূর্ণ বলে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করা হয়েছে।
Retire ASAP Bumrah pic.twitter.com/2GK34FZ9nH
— Vishal. (@SportyVishaI) February 19, 2023
#bumrah just before IPL starts :pic.twitter.com/l6l8umPYyI
— sri (@sri_verizon) February 13, 2023
Bumrah before IPL pic.twitter.com/uspLYL0FNE
— Hariharan Durairaj 🦁🐿️ (@hariharan_draj) February 13, 2023
Jasprit Bumrah after seeing IPL schedule🕺 pic.twitter.com/dMLY1CFZLj
— Anuj Deswal (@AnujDeswal013) February 17, 2023
Bumrah is all set to play in IPL.
— ℂ𝕣𝕚𝕔 𝔽𝕒𝕟 (@CricFan__) February 17, 2023
What is International Cricket?
I'm IPL King 👑👑👑
🤭🤭 pic.twitter.com/O1ptFLCYe8












Click it and Unblock the Notifications