Jasprit Bumrah:হবহু বুমরাহ, অস্ট্রেলিয়ার এই বোলারের অ্যাকশন দেখে মুগ্ধ ক্রিকেট বিশ্ব, দেখুন ভিডিও

Jasprit Bumrah:হবহু বুমরাহ, অস্ট্রেলিয়ার এই বোলারের অ্যাকশন দেখে মুগ্ধ ক্রিকেট বিশ্ব, দেখুন ভিডিও

বোলিং স্টাইল অদ্ভুত এবং আন অর্থো়ডক্স হলেও ক্রিকেটের তিন ফরম্যাটে সাফল্যের জন্য সারা বিশ্বে প্রশংসীত জসপ্রীত বুমরাহ। তাঁর নিখুঁত বোলিং প্রতিপক্ষের কাছে সব সময়েই ত্রাসের সঞ্চার করে।

Jasprit Bumrah:হবহু বুমরাহ, অস্ট্রেলিয়ার এই বোলারের অ্যাকশন দেখে মুগ্ধ ক্রিকেট বিশ্ব, দেখুন ভিডিও

কেরিয়ারের শুরুর দিকে সন্দেহ ছিল বুমরাহের সাফল্যের বিষয়ে কারণ আন্তর্জাতিক স্তরে সাফল্যের জন্য যে পরিশ্রম করতে হয় একজন বোলারকে তা বুমরাহ এই বোলিং অ্যাকশান নিয়ে নিতে পারবেন না বলেই প্রথমে মনে করেছিলেন অনেকে। সময় যত গিয়েছে সমস্তকে মিথ্যা প্রমাণ করে বুমরাহ নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন প্রতিপদে। শুধু সমর্থকদের থেকে ভাববাসা পাননি বুমরাহ, বহু প্রাক্তন ক্রিকেটার প্রশংসা করেছেন এই তারকা পেসারের।

তরুণ প্রজন্মের কাছে আদর্শ হয়ে উঠেছেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক, পাশাপাশি বর্তমানে বাইগ গজে দাপিয়ে খেলা বহু ক্রিকেটারের প্রশংসাও কুরিয়েছেন বুমরাহ। সম্প্রতি শেফিল্ড শিল্ডের ফাইনালে ভিক্টোরিয়া এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া ম্যাচে জসপ্রীত বুমরাহের বোলিং অ্যাকশনের নকল করেন নিক ম্যাডিনসন, যা অন্য উচ্চতা পায়। নিকের মজার অ্যাকশন দেখে হাসির রোল ওঠে সোশ্যাল মিডিয়ায়।

Jasprit Bumrah:হবহু বুমরাহ, অস্ট্রেলিয়ার এই বোলারের অ্যাকশন দেখে মুগ্ধ ক্রিকেট বিশ্ব, দেখুন ভিডিও

ম্যাডিসনের হঠাৎই এই অ্যাকশন অবাক করে দেয় মাঠে উপস্থিত প্রতিপক্ষ খেলোয়াড়ের পাশাপাশি তাঁর সতীর্থদরেও। হাসির রোল ওঠে কমেন্ট্রি বক্সেও। এমনকী বুমরাহের বোলিং স্টাইল নকল করে ম্যাডিসনও যে বেশ মজা পেয়েছেন তা বোঝা যায় লাইন আপের সময় এবং পরে তাংর মুখে হাসি দেখে- ঠিক যেন বামহাতি বুমরাহ।

ক্রিকেট অস্ট্রেলিয়া এই ক্লিপিংসটি শেয়ার করেছে টুইটারে। সোমবার শেফিল্ড শিল্ডের ফাইনাল শেষের দিন এই মজার ঘটনাটির সাক্ষী থেকেছে গোটা ক্রিকেট বিশ্ব। ভিক্টোরিয়াকে হারিয়ে শেফিল্ড শিল্ডের চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ব্যাটিং করে ৩৮৬ রান তোলে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। জবাবে ভিক্টোরিয়াকে তাদের প্রথম ইনিংসে ৩০৬ রানে অল আউট করার ফলে ৮০ রানের লিড পেয়ে যায় তারা। ৪০০/৭ রানে ইনিংস ঘোষণা করে ভিক্টোরিয়াকে জয়ের জন্য ৪৮১ রানে টার্গেট দেয় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+