ক্রিকেট থেকে দূরত্ব সইছে না,নিজেকে ফিট রাখতে কী করলেন বুমরাহ

ক্রিকেট থেকে দূরত্ব সইছে না,নিজেকে ফিট রাখতে কী করলেন বুমরাহ

ভারতে করোনা থাবা বাড়তে থাকায় ক্রিকেট নিয়ে নতুন করে দুঃশ্চিন্তা। ভাইরাস থাবায় দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে আট লাখ। যার পর দেশের মাটিতে আইপিএলের ভাবনা এখন বিশ বাঁও জলে। সেই সঙ্গে বিরাটদের প্রস্তুতি শিবিরও শুরু করা যাবে কিনা, বলা যাচ্ছে না। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটারদের ফের কবে মাঠে দেখা যাবে সেই নিয়ে সংশয় রয়েছে। বাইশ গজ থেকে বিরাট-রোহিত, জাদেজা-বুমরাহদের দূরত্ব যে আরও বাড়বে বর্তমান কোভিড পরিস্থিতিতে তা বলা যায়। আর সেটা বুঝেই এবার বাড়িতে ফিট থাকার জন্য প্রস্তুতি শুরু করে দিলেন বুমরাহ।

ক্রিকেট থেকে দূরত্ব সইছে না,নিজেকে ফিট রাখতে কী করলেন বুমরাহ

রবিবার সেশ্যাল মিডিয়ায় নিজের ফিটনেস ভিডিও পোস্ট করেছেন বুমরাহ। যে ভিডিওতে বাড়ির জিমের সরঞ্জামে ওয়ার্ক আউট করতে নিজেকে ব্যস্ত রেখেছেন তারকা ক্রিকেটার। করোনার কারণে ক্রিকেট থেকে এই দীর্ঘ বিরতিতে ফিটনেস ধরে রাখতে এদিন সাইকেলিং করলেন জসপ্রীত।

ক্রিকেট থেকে দূরত্ব সইছে না,নিজেকে ফিট রাখতে কী করলেন বুমরাহ

প্রসঙ্গত চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের বোলিংয়ে প্রধান ভরসা জসপ্রীত বুমরাহ। গত বছর অজিদের ডেরায় দারুণ বোলিং করেছিলেন জসপ্রীত। করোনা পরবর্তী ক্রিকেটে আইপিএল শুরু হলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে বুমরাহকে খেলতে দেখা যাবে। এরপর ভারতের আন্তর্জাতিক সূচি শুরু হলে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই সম্ভবত কোহলিরা প্রথম ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়া সফরের জন্য তাই নিজেকে এখন থেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত রাখলেন জসপ্রীত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+