ছুটির মেজাজে সস্ত্রীক স্পেন-ইতালি ইউরো সেমিফাইনালে ভারতীয় ক্রিকেটার, ছবি ভাইরাল
ছুটির মেজাজে সস্ত্রীক স্পেন-ইতালি ইউরো সেমিফাইনালে ভারতীয় ক্রিকেটার, ছবি ভাইরাল
ছুটির মেজাজেই রয়েছে টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পর ইংল্যান্ডে স্ত্রী সঞ্জনা গণেশনের সঙ্গে নিজের একাধিক ছবি এর আগেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ক্রিকেটার। তা নিয়ে বিস্তর সমালোচনায়ও হয়েছে। এবার ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালি ও স্পেনের ইউরো কাপের সেমিফাইনাল ম্যাচ দেখতে যাওয়া বুমরাহ ও গণেশন আরও একবার ভাইরাল হয়েছেন।
|
ওয়েম্বলিতে বুমরাহ-সঞ্জনা
মঙ্গলবার হওয়া স্পেন ও ইতালির ইউরো কাপের সেমিফাইনাল ম্যাচ দেখতে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে হাজির হয়েছিলেন সস্ত্রীক জসপ্রীত বুমরাহ। ম্যাচ শুরুর আগে গ্যালারিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্বামী তথা ভারতীয় ফাস্ট বোলারের সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ক্রিকেট প্রেসেন্টার সঞ্জনা গণেশন। সেই ছবি ঝড়ের গতিতে ভাইরালও হয়েছে।

এর আগেও ভাইরাল হয়েছিল তারকা দম্পতি
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শেষ হওয়ার পর প্রায় তিন সপ্তাহের জন্য জৈব সুরক্ষা বলয় থেকে বিরাম পেয়েছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডে ছুটির মেজাজে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। তারই অংশ স্ত্রী সঞ্জনা গণেশনের সঙ্গে নিজের ছবি এর আগেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বুমরাহ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ভারতীয় ফাস্ট বোলারের এই মুড নেটিজেনদের একাংশ মোটেই পছন্দ করেনি।

ছুটির মেজাজে অন্যান্য ক্রিকেটার
জসপ্রীত বুমরাহের মতোই ইংল্যান্ডে ছুটির মেজাজে দিন কাটাছে ভারতীয় দলের অন্যান্য সদস্যদের। এর আগে টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ঋষভ পন্থকে ওয়েম্বলিতেই ইউরো কাপের ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন। মুখে মাস্ক না থাকায় নেটিজেনদের সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল তরুণ ক্রিকেটারকে। ইংল্যান্ডের অল ইংল্যান্ড টেনিস ক্লাবে চলতে থাকা উইম্বলডন দেখতে হাজির ছিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী এবং স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনও। তাঁদের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

ভারত বনাম ইংল্যান্ড
আগামী ৪ অগাস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। নটিংহ্যামে দুই দলের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। ১২ অগাস্ট লর্ডসে দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্ট শুরু হবে। ২৫ অগাস্ট, ২ সেপ্টেম্বর ও ১০ সেপ্টেম্বর থেকে যথাক্রমে লিডস, ওভাল এবং ম্যাঞ্চেস্টারে দুই দলের শেষ তিনটি টেস্ট অনুষ্ঠিত হবে।












Click it and Unblock the Notifications