U-19 women’s ODI: একদিনের ক্রিকেটে ত্রি-শতরান, রেকর্ড রান করে চমকে দিলেন ১৪ বছরের ইরা যাদব
গত মাসে মহিলাদের প্রিমিয়ার লিগে ছিলেন অবিক্রিত। ১০ লক্ষ টাকা বেস প্রাইস থাকলেও ইরা যাদবকে দলে নেয়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। কিন্তু ১৪ বছরের ইরাই ঘরোয়া ক্রিকেটে ত্রি-শতরান করে নয়া রেকর্ড সৃষ্টি করলেন। অনূর্ধ্ব-১৯ মহিলাদের একদিনের টুর্নামেন্টে একগুচ্ছ রেকর্ড সৃষ্টি হল।
ভারতীয় ক্রিকেটে রেকর্ড গড়লেন ইরা যাদব! প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে অনূর্ধ্ব-১৯ মহিলা একদিনের ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে ১৫৭ বলে ৩৪৬ রান করলেন। প্রথম ভারতীয় মহিলা হিসেবে ঘরোয়া একদিনের ত্রি-শতরানের নজির গড়লেন ১৪ বছরের মেয়ে। শুধু তাই নয়, পুরুষ ও মহিলা মিলিয়ে বিসিসিআই আয়োজিত সীমিত ওভারের কোনও ম্যাচে প্রথম ভারতীয় হিসেবে ত্রি-শতরান হাঁকিয়েছেন।

ইরার রেকর্ড রানের সুবাদে মুম্বই নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে ৫৬৩ রান তোলে। এটাও একটা রেকর্ড। যে কোনও পর্যায়ে সীমিত ওভারের ভারতের ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রান তুলেছে মুম্বই। এখানেই শেষ নয়। জবাবে ব্যাট করতে নেমে ১৯ রানেই অল আউট হয়ে যায় মেঘালয়। ২৫.৪ ওভার খেললেও ১৯ রানের বেশি তুলতে পারেনি মেঘালয় দল। এরফলে ৫৪৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় মুম্বই দল।
3⃣4⃣6⃣* runs
— BCCI Domestic (@BCCIdomestic) January 12, 2025
1⃣5⃣7⃣ balls
1⃣6⃣ sixes
4⃣2⃣ fours
Watch 🎥 snippets of Mumbai batter Ira Jadhav's record-breaking knock vs Meghalaya in Women's Under 19 One Day Trophy at Alur Cricket Stadium in Bangalore 🔥@IDFCFIRSTBank | @MumbaiCricAssoc
Scorecard ▶️ https://t.co/SaSzQW7IuT pic.twitter.com/tWgjhuB44X
ইরা যাদবের ইনিংস তাঁকে রান মেশিনের তকমা দিয়েছে। ইরা কিন্ত মহিলা প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলিকে আফসোস করতে বাধ্য করাবেন। উইমেন্স প্রিমিয়ার লিগের অকশনে নাম লিখিয়েছিলেন মুম্বইয়ের এই ব্যাটার। কিন্তু কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি, সবাইকে ভুল প্রমাণ করলেন। ১৩ বছরের বৈভব সূর্যবংশী ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার ১৪ বছরের ইরাও কিন্তু রেকর্ড রানের সৌজন্যে সংবাদ শিরোনামে উঠে এলেন।
উল্লেখ্য , ইরা যাদব আবার সারদ্রাশ্রম বিদ্যামন্দির আন্তর্জাতিক স্কুলের ছাত্রী। এই বিদ্যালয়েক প্রাক্তন ছাত্রদের তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকর, বিনোদ কাম্বলি, অজিত আগরকরের বিখ্যাত ক্রিকেটাররা।












Click it and Unblock the Notifications