IPL: শেষ দিনে সুপার সানডে, রোহিত-বিরাটদের প্লে অফে যাওয়ার সমীকরণ কী?

রবিবার আইপিএলে গ্রুপ লিগে শেষ দিনের লড়াই। গুজরাত, চেন্নাই, লখনউ এই তিন দলই প্লে অফে জায়গা করে নিয়েছে। বাকি আছে একটি স্থান। সুপার সানডেতে চতুর্থ স্থানে জায়গা পাওয়ার লড়াই মূলত আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্সের। শেষ দিনে এই দুই দল খেলতে নামছে।

শনিবার দিল্লিকে হারিয়ে প্রথমেই প্লে অফ নিশ্চিত করে ফেলেছিল চেন্নাই। তবে ২ না ৩ কত নম্বরে থেকে নক আউটে যাবে ধোনিরা সেটা নির্ধারিত হল রাতে। কেকেআরকে হারালেও ৭৯ রানের মধ্যে আটকে রাখতে পারেনি লখনউ। ফলে গুজরাতের পরই লিগের লড়াইয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত হল চেন্নাই সুপার কিংসের। ১৪ ম্যাচে ধোনিদের পয়েন্ট ১৭। নেট রানরেট প্লাস ০.৬৫২।

১

কলকাতাকে রুদ্বশ্বাস ম্যাচে হারিয়ে ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করল ক্রুণাল পান্ডিয়া ব্রিগেড। ১ রানে তাঁরা হারাল নাইটদের। লখনউয়ের নেট রান রেট প্লাস ০.২৮৪।

২

রবিবার সন্ধ্যায় বিরাটদের অগ্নি পরীক্ষা। ঘরের মাঠে তাঁদের প্রতিপক্ষ গুজরাত। ১৩ ম্যাচ খেলে দু প্লেসিদের পয়েন্ট ১৪। নেটরানরেট প্লাস ০.১৮০। শেষ ম্যাচে গুজরাতের বিরুদ্ধে জেতার পাশাপাশি আরসিবিকে নজর রাখতে হবে মুম্বই ম্যাচের ফলাফলের দিকে। মুম্বই হেরে গেলে আর ব্যাঙ্গালোর জিতলে, বিরাটদের লড়াই তখন হবে রাজস্থানের সঙ্গে। তবে রানরেটে এগিয়ে থাকায় সুবিধাজনক জায়গায় আরসিবি।

৪

সরু সুতোর উপর ঝুলছে পাঁচবারের চ্যাম্পিয়নদের ভাগ্য।ইন্ডিয়ান্সেরও।। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট রোহিতদের, লিগ তালিকায় ছয় নম্বরে। তাঁদের হাতে রয়েছে একটি ম্যাচ। রবিবার দুপুরে তারা মুখোমুখি হবে সানরাইজার্সের। মুম্বইয়ের বর্তমান রানরেট মাইসান ০.১২৮।বিদায় হয়ে যাওয়া হায়দরাবাদের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে। একইসঙ্গে আরসিবি শেষ ম্যাচে হারলে সহজেই প্লে অফে চলে যাবে রোহিতরা।মুম্বইয় হারলে এবং ব্যাঙ্গালোরও হারলে রান রেটের কঠিন অঙ্ক অপেক্ষা করবে।

পাঞ্জাবকে হারিয়ে লিগ টেবলে পাঁচ নম্বরে উঠে এসেছে রাজস্থান রয়্যালস।১৪ ম্যাচ খেলে তাঁদের পয়েন্ট ১৪। নেট রানরেট প্লাস ০.১৪৮। তবুও প্লে অফ খুবই কঠিন রাজস্থানের জন্য। তাদের ভাগ্য নির্ভর করছে মুম্বই-ব্যাঙ্গালোরের উপর।প্রথম শেষ ম্যাচে বিরাট-রোহিতদের হারতে হবে। রোহিতরা এমনিতেই রান রেটে পিছিয়ে আছে। বিরাটরা রান রেটে এগিয়ে আছে। ফলে শেষ ম্যাচে ব্যাঙ্গালোর হারলে একটা সুযোগ আসতে পারে রাজস্থানের।

৩

দিল্লি, হায়দরাবাদ, পাঞ্জাব আগেই বিদায় নিয়েছিল। শনিবার রাতে আশা শেষ হল নাইটদেরও। সুপার সানডেতে সব নজর তাই রোহিত-বিরাটদের দিকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+