আইপিএলে লখনউয়ের ডেরায় ওয়ার্নারের 'নতুন' দিল্লি, দ্বৈরথে এগিয়ে কোন দল, রণকৌশল কেমন হবে?

আইপিএলে কাল প্রথম ডাবল হেডার। পাঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ বিকেল সাড়ে তিনটে থেকে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে লখনউয়ে দিল্লি ক্যাপিটালস অভিযান শুরু করবে অ্যাওয়ে ম্যাচ দিয়ে, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। গত বছরের আইপিএলে প্রথম সাক্ষাতে দিল্লিকে ৬ উইকেটে এবং ফিরতি সাক্ষাতে ৬ রানে হারিয়েছিল লখনউ সুপার জায়ান্টস।

আইপিএলে লখনউয়ের ডেরায় ওয়ার্নারের নতুন দিল্লি

লোকেশ রাহুল ওই ম্যাচে পাচ্ছেন না তাঁর ওপেনিং পার্টনার কুইন্টন ডি কককে। মহসিন খানও কাঁধের চোটের কারমে এবারের আইপিএলে খেলতে পারবেন না বলেই বিশ্বাস লখনউ টিম ম্য়ানেজমেন্টের। অন্যদিকে, ঋষভ পন্থ মাঠের বাইরে থাকায় দিল্লি ক্যাপিটালসকে এবার নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার। দিল্লিও দুই প্রোটিয়া পেসারকে কালকের ম্যাচে পাচ্ছে না। সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট। মুকেশ কুমারের পাশাপাশি বাংলার অভিষেক পোড়েল এই দলে রয়েছেন। ফলে বাংলার অনেকেই দিল্লিকেই সমর্থন করবেন।

লখনউ সুপার জায়ান্টস প্রথম একাদশে তিন বিদেশি নিয়েই নামতে পারে। প্রথমে ব্যাট করলে লখনউয়ের একাদশ হতে পারে এরকম- লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), কাইল মেয়ার্স, দীপক হুডা, নিকোলাস পুরাণ, মার্কাস স্টইনিস, আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ডিয়া, প্রেরক মাঁকড়, জয়দেব উনাদকাট, আবেশ খান ও রবি বিষ্ণোই। ফলে দ্বিতীয় ইনিংসে বাদোনির জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হতে পারেন মার্ক উড। প্রথমে লখনউ যদি বোলিং করে সেক্ষেত্রে উড একাদশে থাকবেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তাঁর জায়গায় আসতে পারেন পুরাণ।

অভিষেক পোড়েলকে দলে নেওয়া হলেও কাল উইকেটকিপিং করতে পারেন সরফরাজ খান। দিল্লি প্রথমে ব্যাট করলে একাদশ হতে পারে এরকম- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, মিচেল মার্শ, রাইলি রুসো, সরফরাজ খান (উইকেটকিপার), রভম্যান পাওয়েল, অক্ষর প্য়াটেল, আমন খান বা কমলেশ নাগরকোটি, কুলদীপ যাদব, চেতন সাকারিয়া ও খলিল আহমেদ। প্রথম এগারোয় চার বিদেশি নিয়ে প্রথমে ব্যাট করলে বোলিংয়ের সময় ইশান্ত শর্মাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হতে পারে। প্রথমে বোলিংয়ের সময় ইশান্ত একাদশে থাকলে, পৃথ্বী শ ব্যাটিংয়ের সময় তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন।

লখনউয়ে এখনও অবধি ৬টি টি ২০ আন্তর্জাতিক হয়েছে। প্রথমে ব্যাট করা দল জিতেছে ৫টিতে। গত জানুয়ারিতে লো স্কোরিং ম্যাচে রান তাড়া করে জেতে ভারত। সেই পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন হার্দিক পাণ্ডিয়া। কাল লখনউয়ে মেঘলা আকাশ থাকতে পারে। তবে ম্যাচ চলাকালীন বৃষ্টি হওয়ার পূর্বাভাস নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+