IPL: কাজটা কঠিন ছিল, লখনউকে প্লে অফে তুলে তৃপ্ত ক্রুণাল পান্ডিয়া
মরসুমের মাঝপথে চোটের কারনে ছিটকে যান লখনউয়ের অধিনায়ক কেএল রাহুল। নেতৃত্বের ভার নেন ক্রুণাল পান্ডিয়া। শেষ পর্যন্ত কঠিন পথ পেরিয়ে প্লে অফে জায়গা নিশ্চিত করেছে নবাবের শহরের দল। আর আইপিএলের মঞ্চেও নিজের নেতৃত্বের দক্ষতার প্রমাণ রাখলেন ক্রুণাল। বরোদার অধিনায়কের ক্যাপ্টেন্সিতে ভর করেই শেষ চারের টিকিট নিশ্চিত করল লখনউ। আর দলকে নক আউটে তুলে তৃপ্ত অধিনায়কও।
তবে পথটা সহজ ছিল না। শেষ দুটি ম্যাচেই কঠিন লড়াই ছিল লখনউয়ের জন্য। বিশেষ করে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে জয় এসেছে ১ রানে। শনিবার পেণ্ডুলামের মতো দুলেছে ম্যাচ। ব্যাটিংয়ের শুরুতে ঝড় তুললেও মিডল ওভারে পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কেকেআর।

কিন্তু লখনউয়ের জয়ের মাঝে দেওয়াল হয়ে দাঁড়ান রিঙ্কু সিং। কিন্তু শেষ পর্যন্ত ১ রানে জয় ছিনিয়ে নেয় গৌতম গম্ভীরের দল। ম্যাচ শেষে অধিনায়ক ক্রুণাল পান্ডিয়ার বলেন, 'ম্যাচ জেতায় তৃপ্তি অনুভব করছি। গোটা আমরা কখনও হাল ছাড়ি নি। চাপের মুখে পড়েছি, দলের ক্রিকেটারদের কৃতিত্ব দিতেই হবে।'
No matter what. 👊♥️ pic.twitter.com/8LfpG8LFe4
— Lucknow Super Giants (@LucknowIPL) May 20, 2023
পাওয়ার প্লে-তে ঝড়ের গতিতে রান তোলে কেকেআর। তারপরেও কীভাবে ম্যাচে ফিরলেন? এই প্রসঙ্গে লখনউ অধিনায়ক উল্লেখ করেন, 'কেকেআর একটা সময় ১ উইকেটের বিনিময়ে ৬১ রান করেছিলো। কিন্তু আইপিএলে আমরা দেখেছি ২-৩ ওভার রান আটকে দিলেই ম্যাচে ফেরা যায়। এই পিচে স্পিনারদের কাজটা কিছুটা সহজ ছিল।"

মুম্বই ইন্ডিয়ান্সের পর নাইট রাইডার্স। আবার ডেথ ওভারেই বাজিমাত লখনউয়ের। মহসীন খান নয়, কেকেআরের বিরুদ্ধে শেষ ওভারে ক্রুণাল বেছে নিলেন যশ ঠাকুরকে।বিধ্বংসী রিঙ্কুও হার মানলেন ১ রানে।
এই প্রসঙ্গে ক্রুণাল উল্লেখ করেন, 'চাপের মুখে ডেথ ওভারে পরিকল্পনামাফিক বল করা খুব কঠিন। আমাদের পরিকল্পনা বাস্তবায়িত করতে, প্রতি বলের পর আমি আমার বোলারদের সাথে কথা বলছিলাম।। তারপরেও যদি ব্যাটসম্যান ভালো খেললে তাতে আমাদের তো কিছু করার নেই।"

কলকাতাকে রুদ্বশ্বাস ম্যাচে হারিয়ে ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করল ক্রুণাল পান্ডিয়া ব্রিগেড। লখনউয়ের নেট রান রেট প্লাস ০.২৮৪।প্লে অফের তিন নম্বর স্থান পেল ক্রুণাল পান্ডিয়ার দল। প্লে অফের প্রথম ম্যাচে তাঁদের প্রতিপক্ষ কে হবে তা চূড়ান্ত হবে রবিবার শেষদিনে।












Click it and Unblock the Notifications