IPL: গুজরাত ম্যাচের আগে বড় ধাক্কা আরসিবি শিবিরে, চোট পেয়ে ছিটকে গেলেন নির্ভরযোগ্য পেসার
আইপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামার আগে বড় ধাক্কা আরসিবি শিবিরে। চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন জশ হ্যাজেলউড। রবিবার গ্রুপ লিগের শেষ ম্যাচে গুজরাতের বিরুদ্ধে মাঠে নামা হচ্ছে না অজি পেসারের। এমনকি দু প্লেসিরা প্লে অফে জায়গা করে নিলেও হ্যাজেলউডের সার্ভিস পাবে না ব্যাঙ্গালোর।
গোঁড়ালিতে চোটের কারনে আইপিএলের অনেকগুলি ম্যাচই খেলতে পারেননি আরসিবি দলের পেসার। জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিডনি টেস্টে চোট পান অস্ট্রেলিয়া দলের এই বোলার। রিহ্যাব পর্বের মাঝেই আরসিবি শিবিরে যোগ দেন হ্যাজেলউড।

চলতি আইপিএলে বিরাটদের দলে বোলিংয়ে খুব বেশি ভেদ শক্তি দেখা যায়নি। একমাত্র মহম্মদ সিরাজ ছাড়া এই মরসুমে কোনও আরসিবি বোলার ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারেনি। হার্শল প্যাটেল একেবারেই নিজের সেরা ছন্দে নেই। ব্যাটিংকে শক্তিশালী করতে ওয়ানিন্দু হাসরঙ্গার বদলে খেলছেন মাইকেল ব্রেসওয়েল। শাহবাজও বল হাতে কার্যকরী ভূমিকা নিতে পারেননি। এই পরিস্থিতি মরণ বাঁচন ম্যাচে হ্যাজেলউডের ছিটকে যাওয়া বড় ধাক্কা আরসিবি শিবিরের জন্য।


He’s walking as if he’s scored over 7500 runs in the IPL 🤷♂️@imVkohli #PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 pic.twitter.com/hfLOj4mXRF
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 21, 2023
সুপার সানডের ডবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাত টাইটান্স। গ্রুপ লিগের শেষ ম্যাচ ঘরের মাঠ চিন্নাস্বামীতে খেলবে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলরা। প্লে অফের টিকিট পাকা করতে গেলে এই ম্যাচে জয় ছাড়া গতি নেই আরসিবির কাছে। ঘরের মাঠে তাঁদের প্রতিপক্ষ গুজরাত। ১৩ ম্যাচ খেলে দু প্লেসিদের পয়েন্ট ১৪। নেটরানরেট প্লাস ০.১৮০। শেষ ম্যাচে গুজরাতের বিরুদ্ধে জেতার পাশাপাশি আরসিবিকে নজর রাখতে হবে মুম্বই ম্যাচের ফলাফলের দিকে।












Click it and Unblock the Notifications