IPL: ইডেনে না থেকেও থাকলেন কোহলি, নবীনের সামনেই বিরাট স্লোগান দর্শকদের
শনিবাসরীয় ইডেনে খেলা হল কেকেআর-লখনউয়ের। কলকাতা থেকে বহু দূরে ছিলেন, তবুও বিরাট কোহলি না থেকেও যেন থেকে গেলেন ক্রিকেটের নন্দন কাননে। কোহলির 'অপমানে'র জবাব দিয়ে গেলেন তিলোত্তমার ক্রিকেটপ্রেমীরা। ইডেনের দর্শকরা বুঝিয়ে দিলেন কিং কোহলির অপমান তাঁরা কোনওভাবেই মেনে নেবেন না। নবীন-গম্ভীরদের সামনে পেয়েই ইডেনে কোহলি কোহলি স্লোগান উঠল গ্যালারিতে।
লখনউয়ের ইনিংসের সময় নবীন উল হক ব্যাট করতে নামতেই গ্যালারি জুড়ে কোহলি কোহলি ধ্বনি উঠল। আবার তিনি যখনই বল করতে নামলেন বা বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিংয়ের সময় বারে বারে উঠল কোহলি ধ্বনিতে মুখরিত হল ইডেনের গ্যালারি।

Eden Garden is unstoppable as they keep shouting “Kohli Kohli” towards Naveen#KKRvLSG #KingKohli𓃵 #IPL2023 pic.twitter.com/gGR17eE8Yr
— Suvradeep Roy (@suvradeep_roy) May 20, 2023

KOHLI chants at eden gardens🧨
— pranay (@impranay8) May 21, 2023
"you get what you deserve that's how it should be and that's how it goes🤙"#naveenulhaq pic.twitter.com/zbC5OF3QdT
এক সময়ের পর আর মেজাজ ধরে রাখতে পারেন নি তিনি। কিন্তু ইডেনকে পাল্টা দিতেও ছাড়েননি। ১৪তম ওভারে আউট হন আফগানিস্তানে নবীনের সতীর্থ রহমানুল্লা গুরবাজ। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে ছুটে এসে তিন বারের চেষ্টায় ক্যাচ ধরেন রবি বিষ্ণোই। সুইপার কভারে দাঁড়িয়েছিলেন নবীন। তিনি এসে দর্শকের উদ্দেশে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলেন।
"Kohli, Kohli" chants at Eden Gardens.
— Kiara♡̷̷ˎˊ˗ (@_aaliyah_cheeks) May 20, 2023
The power of King Kohli.🔥 #ViratKohli𓃵 | #LSGvsKKR pic.twitter.com/G9hJxAzX8O
নবীন বনাম কলকাতার দর্শকদের এই লড়াই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। গ্যালারি থেকে করা ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেট মাধ্যমে।

গম্ভীর সাজঘরে ফেরার সময় ক্লাব হাউসের লোয়ার টিয়ার থেকে কোহলির ধ্বনিতে সরব হলেন দর্শকরা। যদিও প্রাক্তন নাইট নেতাকে কোনও রকম অসম্মান করেনি ইডেনে। ২ বারের আইপিএল জয়ী কেকেআর অধিনায়ককে ফের ঘরের ফেরানোর দাবিও তুললেন কলকাতার ক্রিকেটপ্রেমীদের একাংশ।












Click it and Unblock the Notifications