IPL:বোলারদের সৌজন্যে হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেল দিল্লি

জয়ের ধারা অব্যাহত রাখল দিল্লি ক্যাপিটালস। অল্প রানের পুঁজি নিয়েও হায়দরাবাদকে হারাল ৭ রানে। বোলারদের দুরন্ত পারফরম্যান্সে জয় পেল দাদার দল।

হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ওয়ার্নারের। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলল দিল্লি ক্যাপিটালস।দিল্লির হয়ে ওপেন করতে নামেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ফিল্ট সল্ট।২০ বলে ২১ রান করে সুন্দরের বলে ব্রুকের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন ওয়ার্নার।সল্ট আউট হন রানের খাতা খোলার আগেই।এদিন পুরোপুরি ব্যর্থ দিল্লি দলের মিডল অর্ডার।

1

কিছুটা লড়লেন অক্ষর-মণীষ জুটি। ৩৪ বলে ৩৪ রান করে ভুবির বলে আউট হলেন অক্ষর।৩৪ রান করেই রান আউট হলেন মণীষ।

ওয়াশিংটন সুন্দর ঘুরে দাঁড়ানোর জন্য বেছে নিলেন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচকে।এই ম্যাচের আগে এবারের আইপিএলে তাঁর উইকেটের সংখ্যা ছিল শূন্য। হায়দরাবাদের হয়ে ওয়াশিংটন সুন্দর ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট পেলেন।দুটি উইকেট পান ভুবনেশ্বর কুমারও।নটরাজনের জায়গায় হায়দরাবাদ পরিবর্ত ক্রিকেটার হিসাবে মাঠে নামায় রাহুল ত্রিপাঠীও।

2

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন কমলা বাহিনীর দুই ব্যাটসম্যান। ওপেন করেত নেমে মায়াঙ্ক আগরওয়াল এবং হ্যারি ব্রুক জুটি করেন ৩১ রান। আনরিখ নরকিয়ার বলে সাত রান করেই বোল্ড হলেন হ্যারি ব্রুক। এই ম্যাচেও কিন্তু দলের প্রত্যাশা পূরণ করতে পারলেন না হায়দরাবাদী ওপেনার।
তবে আরও এক ব্যাটসম্যান মায়াঙ্ক কিন্ত দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন।

পরিবর্ত হিসাবে নামা রাহুল ত্রিপাঠীর সঙ্গে জুটি গড়েন মায়াঙ্ক। দলের রানকে টার্গেটের দিকে এগিয়ে নিয়ে থাকেন। অবশেষে রানেও ফিরলেন।৩৯ বলে ৪৯ রান করলেন হায়দরাবাদের ব্যাটসম্যান। ১ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া হল তাঁর।

3

স্কোরবোর্ডে অল্প রান থাকলেও লড়তে থাকেন দিল্লির বোলাররা।সরফরাজ খানের পরিবর্ত হিসাবে নামেন বাংলার বোলার মুকেশ কুমার। উইকেট যত স্লথ হয় ততই দিল্লির স্পিনাররা কার্যকরী ভূমিকা নেন। এই মাঠে স্পিনাররা বরাবরই বাড়তি সুবিধা পান। ওয়াশিংটন সুন্দর তিন উইকেট পান প্রথম ইনিংসে।

দিল্লির হয়ে কুলদীপ এবং অক্ষর প্যাটেল চাপে ফেলে দেয় হায়দরাবাদকে।রান রেট ক্রমশ বাড়তে লাগল।পরিবর্ত হিসাবে নামা রাহুল ত্রিপাঠী ২১১ বলে ১৫ রান করে ঈশান্ত শর্মার বলে আউট হলেন।কঠিন সময়ে ব্যাট করতে নামেন হায়দরাবাদ অধিনায়ক মার্করাম।

কিন্তু দলকে ভরাস দিতে পারলেন না। ৫ বলে ৩ রান করে অক্ষর প্যাটেলের বলে আউট হলেন তিনি। রান পেলেন না অভিষেক শর্মাও। ১৯ বলে ৩১ রান করে আউট হলেন হেইনরিখ ক্লাসেন।ব্যাট হাতে লড়াইয়ে নামেন ওয়াশিংটন সুন্দর।কিন্তু তিনিও ব্যর্থ হলেন দলকে জেতাতে।

শেষ পর্যন্ত ১৩৭ রানেই থেমে গেল হায়দারবাদ।দিল্লির হয়ে দুটি করে উইকেট পান অক্ষর প্যাটেল ও নরখিয়া।শেষ ওভারে দরকার দুরন্ত বোলিং করে দলকে জয় এনে দিলেন বাংলার মুকেশ কুমার। পর পর দুই ম্যাচ জিতল দিল্লি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+