IPL: ইডেনে সবুজ মেরুন জার্সি পড়ে প্রবেশে বাধা, নাইটদের কড়া সমালোচনা মোহনবাগানের

কেকেআরের সঙ্গে সংঘাতে মোহনবাগান ক্লাব। সবুজ মেরুন জার্সি পড়ে সমর্থকদের শনিবার ইডেনে কেকেআর-লখনউ ম্যাচে ঢুকতে বাধা দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে কড়া প্রতিবাদ জানাল মোহনবাগান ক্লাব। রবিবার প্রেস বিবৃতি জারি করে নাইট রাইডার্সের সিদ্ধান্তকে কার্যত তুলোধনা করল গঙ্গাপাড়ের ক্লাব।

ইডেনে কেকেআর-লখনউ ম্যাচে প্রথম থেকেই ছিল অন্যতম অংশ ছিল সবুজ মেরুন। কারন সবুজ মেরুন জার্সি পড়ে খেলতে নামার কথা আগেই জানিয়েছিল লখনউ টিম ম্যানেজমেন্ট। মোহনবাগানে আবেগকে কাজে লাগাতে চেয়েছিল লখনউ দল।

১

ঘরের দল কেকেআর খেললেও মোহনবাগান সমর্থকদের সমর্থন ছিল সঞ্জীব গোয়েঙ্কার দলের দিকেই। সেই মতোই অনেক বাগান সমর্থক এই ম্যাচে সবুজ মেরুন জার্সি পড়ে মাঠে আসেন।এখানেই শুরু হয় বিতর্ক। লখনউ সবুজ-মেরুন জার্সি পরে খেলতে নামা সত্ত্বেও যে সবুজ-মেরুন জার্সিতে মোহনবাগানের লোগো ছিল, সেগুলি পরে মাঠে ঢুকতে দেওয়া হয়নি সমর্থকদের। মোহনবাগানের জার্সি পরে শনিবার মাঠে প্রবেশ করার চেষ্টা করেন অনেকেই।

২

সমর্থকদের প্রতি কেকেআর টিম ম্যানেজমেন্টের এই ব্যবহার ভালোভাবে মেনে নেয়নি সবুজ মেরুন ক্লাব। রবিবার মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে সচিব দেবাশিস দত্ত প্রেস বিবৃতিতে বলেন, এটা একজন ব্যক্তির অধিকার কে কোন জার্সি পড়ে কাকে সমর্থন জানাবে। কখনই এই অধিকারে হস্তক্ষেপ করা যায় না। আমরা কেকেআর ম্যানেজমেন্টের সিদ্ধান্তের কড়া সমালোচনা করছি। জাতীয় ক্লাবের আবেগে আঘাত করা হয়েছে।'

৩

একইসঙ্গে মোহনবাগান ক্লাবের বিবৃতিতে সচিব উল্লেখ করেছেন, '১৯৯০ সাল থেকে আমি বিভিন্ন দেশে মোহনবাগান ক্লাবের জার্সি পড়ে ফিফা বিশ্বকাপ ফুটবল গ্যালারিতে বসে দেখেছি, কোথাও আমাকে বাধা দেওয়া হয়নি। কেকেআর টিম ম্যানেজমেন্ট সমর্থকদের সবুজ মেরুন জার্সি পড়ে ইডেনে ঢুকতে দেয়নি।’

কী হয়েছিল শনিবার কেকেআর-লখনউ ম্যাচ শুরুর আগে। ওয়ান ইন্ডিয়ার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল মেরিনার্স এরিনা ফ্যান ক্লাবের সঙ্গে। এই সংগঠনের সদস্য কৌস্তভ দেবনাথ বলেন, 'সঞ্জীব গোয়েঙ্কার উদ্যেগকে ধন্যবাদ জানানোর উদ্যোগ নিয়েছিলাম। আমাদের সংগঠনের সদস্যরা বৈধ টিকিট নিয়ে সবুজে মেরুন জার্সি ও স্কার্ফ নিয়ে ইডেনের ৯ এবং ১৩ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে যাওয়ার সময় তাদের বাধা দেওয়া হয়। কেকেআর ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয় এই জার্সি পড়ে মাঠে যাওয়া যাবে না। কিন্তু কোনও কারন বলা হয়নি।’

একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, 'আমাদের বাধ্য করা হয় জার্সি উল্টো করে পড়ে মাঠে ঢুকতে। এমনকি মহিলা দর্শকদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। আমরা সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ জানিয়ে টিফো নিয়ে প্রবেশ করতে চেয়েছিলাম, তাতেও বাধা দেওয়া হয়।’

যদিও মাঠে লাল হলুদ জার্সি পরিহিত দর্শক কিন্ত শনিবারের ইডেনে দেখা যায়, তাহলে সবুজ মেরুনে কেন আপত্তি তুললেন নাইট ম্যানেজমেন্ট। উঠছে প্রশ্ন।


আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+