IPL Auction 2024: আইপিএল ও ভারতের টেস্ট দল, এক ঢিলে দুই পাখি মারতে শামির বড় পরীক্ষা রাজকোটে

IPL Auction 2024: মহম্মদ শামির রাজকোটে বড় পরীক্ষা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার হয়ে কাল তিনি নামবেন পাঞ্জাবের বিরুদ্ধে। খেলা শুরু বিকেল সাড়ে চারটেয়।

আইপিএল নিলামের আগে এই ম্যাচে ভালো ছন্দ ধরে রেখে নজর কাড়তে মুখিয়ে থাকবেন শামি। অস্ট্রেলিয়ায় টেস্ট দলের সঙ্গে যুক্ত হতে পারবেন কিনা তাও নির্ভর করছে সৈয়দ মুস্তাক আলি ট্রফির পারফরম্যান্সের উপরেই।

IPL Auction 2024

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, শামিকে ঘরোয়া টি২০ না খেলিয়ে অস্ট্রেলিয়া পাঠানো উচিত। টেস্ট দলে তাঁকে দরকার। শামির অস্ট্রেলিয়া সফর যে নিশ্চিত, তেমন ইঙ্গিত মিলেছে জসপ্রীত বুমরাহর কথাতেও। যদিও নির্বাচক, টিম ম্যানেজমেন্টের লোকজন আরও সময় নিতে চাইছেন।

পরিকল্পনা ছিল, টেস্ট দলে কামব্যাকের আগে শামি কয়েকটি প্রথম শ্রেণির ম্যাচ খেলুন। রঞ্জিতে মধ্যপ্রদেশ ম্যাচে দুই ইনিংসে সাত উইকেট পান শামি। ব্য়াট হাতেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে সেটাও যথেষ্ট মনে করছে না বিসিসিআইয়ের মেডিক্যাল টিম।

শামির গোড়ালির অস্ত্রোপচারের পর থেকে রিহ্যাব চলছিল। গত মাসে হাঁটু ফুলে গিয়েছিল। ফলে শামির জন্যই রাজকোটে পৌঁছে গিয়েছেন বিসিসিআইয়ের স্পোর্টস সায়েন্স প্রধান নীতিন প্যাটেল ও ন্যাশনাল ক্রিকেট আকাদেমির ট্রেনার নিশান্ত বরদলুই।

বাংলা দলের সঙ্গে থাকলেও তাঁরাই শামির ট্রেনিং, রিকভারি রুটিন দেখভাল করছেন। ইন্দোরেও শামির বোলিংয়ের ফাঁকে তাঁরা শামির ফিটনেসের দিকে নজর রাখছিলেন। হাঁটু ফুলছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছিল। রঞ্জি ম্যাচ ফের রয়েছে জানুয়ারিতে।

ফলে টি২০ ক্রিকেটে ফিটনেস দেখে তা টেস্টের পক্ষে উপযুক্ত কিনা তা ঠিক করার কাজটা কঠিনই। কিন্তু কিছু করার নেই। তবে মনে করা হচ্ছে, শামি যত বেশি ম্যাচ খেলবেন তত তাঁর ওজন কমবে। যা আখেরে টেস্ট খেলার পথ প্রশস্ত করবে, টানা বোলিংয়েও অসুবিধা হবে না।

জানা যাচ্ছে, অস্ট্রেলিয়া সফরে পাঠানোর আগে আরও দিন দশেক শামিকে দেখে নেওয়া হবে। কাল পাঞ্জাব, ২৫ নভেম্বর হায়দরাবাদ ও ২৭ নভেম্বর মিজোরামের বিরুদ্ধে ম্যাচ বাংলার। ৩০ নভেম্বর থেকে ভারত ক্যানবেরায় প্রাইম মিনিস্টার একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে।

ফলে শামি সৈয়দ মুস্তাক আলি ট্রফির তিনটি ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার বিমান ধরতে পারেন। তবে সবটাই নির্ভর করবে এনসিএ থেকে ছাড়পত্র দেওয়ার উপর। ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড টেস্ট। সামনের বছর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যও শামির নাম পরিকল্পনায় আছে। ফলে ঝুঁকি নেওয়া হবে না।

শামিকে আইপিএলে গুজরাত টাইটান্স ধরে রাখেনি। ফলে শামি কালকের ম্যাচেই শেষ সুযোগ পাবেন ফ্র্যাঞ্চাইজিদের দৃষ্টি আকর্ষণের।

বাংলাকে নেতৃত্ব দেবেন সুদীপ ঘরামি। অভিষেক পোড়েল, শাহবাজ আহমেদ, সুদীপ চট্টোপাধ্য়ায়রা আছেন। বোলিং বিভাগে ভরসা শামিই। সেই সঙ্গে রয়েছেন ঈশান পোড়েল, সুরজ সিন্ধু জয়সওয়ালরাও। আইপিএল নিলামের আগে নজর কাড়তে চাইবেন সুদীপ, শাহবাজ, ঈশানরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+