IPL Auction 2024: মুম্বই ইন্ডিয়ান্সের হাতে ৪৫ কোটি টাকা, আইপিএল নিলামে কাদের টার্গেট করতে পারে হার্দিকের দল?

IPL Auction 2024: আইপিএল নিলাম জেদ্দায় নভেম্বরের ২৪ ও ২৫ তারিখ। মুম্বই ইন্ডিয়ান্স ৭৫ কোটি টাকায় ধরে রেখেছে পাঁচ তারকাকে।

ফলে আইপিএল নিলাম থেকে তারা নিতে পারবে সর্বাধিক ১৯ ক্রিকেটারকে। হাতে পড়ে রয়েছে ৪৫ কোটি টাকা।

IPL Auction 2024

জসপ্রীত বুমরাহকে ১৮ কোটি, সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ডিয়াকে ১৬.৩৫ কোটি, রোহিত শর্মাকে ১৬.৩০ কোটি ও তিলক বর্মাকে ৮ কোটি টাকায় ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। নিলামে একটি রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ১ জন আনক্যাপড প্লেয়ারকে ফেরাতে পারবে মুম্বই ইন্ডিয়ান্স।

ঈশান কিষাণ, টিম ডেভি়দের মতো ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হয়েছে। ফলে নিলামে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম টার্গেট হবে ভালো মানের ওপেনার নেওয়া। রোহিত শর্মার সঙ্গে হিসেবে ওপেনিং পজিশনের জন্য ফিল সল্ট বা জস বাটলারের জন্য ঝাঁপাতে পারে মুম্বই।

মিডল অর্ডার নিয়ে তেমন চিন্তা নেই। কারণ, সূর্যকুমার যাদব, তিলক বর্মা ও অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া রয়েছেন। ভারতীয় ব্যাটারদের নিয়ে মিডল অর্ডার সাজাতে পারে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ভালো মানের দুজন উইকেটকিপারও নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

ফলে বাটলারকে টার্গেট করতেই পারে মুম্বই। লোয়ার মিডল অর্ডারের জন্য গুজরাত টাইটান্সের ছেড়ে দেওয়া ডেভিড মিলারকে টার্গেট করতে পারে মাহেলা জয়বর্ধনের প্রশিক্ষণাধীন দল। স্পিন বোলিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারঙ্গাকে নিলেও ব্যাটিং গভীরতা বাড়বে মুম্বই ইন্ডিয়ান্সের।

ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে অলরাউন্ডার জেরাল্ড কোয়েটজি নজর কেড়েছেন। তিনি আট নম্বরে নেমে কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন। বিপজ্জনক হতে পারেন নতুন বলেও। ফলে কোয়েটজিকে মুম্বই ইন্ডিয়ান্স নেওয়ার চেষ্টা চালাতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+