IPL 2017 : এবারের নিলামে সবচেয়ে বেশি দাম পেলেন এই ক্রিকেটাররা
প্রতিবারের নিলামেই আইপিএলে নতুন কিছু লুকিয়ে থাকে। কখন কোন খেলোয়াড় নিলামে বাজি মেরে বেরিয়ে যাবেন তা বেশিরভাগ সময়ই আন্দাজ করা যায় না।
প্রতিবারের নিলামেই আইপিএলে নতুন কিছু লুকিয়ে থাকে। কখন কোন খেলোয়াড় নিলামে বাজি মেরে বেরিয়ে যাবেন তা বেশিরভাগ সময়ই আন্দাজ করা যায় না। নিলামের আগে ধরে নেওয়া হয় যে এই খেলোয়াড়েরা বেশি দাম পাবেন, অথচ দেখা যায় যে নিলামে সেভাবে দামই ওঠে না অনেক খেলোয়াড়ের। অনেকে আবার অবিক্রিত থেকে যান।[আইপিএল ১০ নিলামের সমস্ত আপডেট জেনে নিন একনজরে]
প্রতিবারের আইপিএলেই নতুন খেলোয়াড়রা বিশাল অঙ্কের দাম পেয়ে নতুন নতুন দলের সঙ্গে চুক্তি করেন। এবারের আইরপিএলেও সেরকমই কিছু হল। ইংল্যান্ডের হয়ে খেলা বেন স্টোকস এবারের আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় হিসাবে নির্বাচিত হলেন। তাঁকে ১৪ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নিল পুনে সুপারজায়ান্টস। এরকম কোন কোন খেলোয়াড় পেলেন সর্বাধিক দাম তা জেনে নেওয়া যাক একনজরে।

বেন স্টোকস
ইংল্যান্ডের এই অলরাউন্ডারকে রেকর্ড পরিমাণ ১৪ কোটি ৫০ লক্ষ টাকায় কিনে নিল রাইজিং পুনে সুপারজায়ান্টস। তাঁকে নিয়ে শুরু থেকেই অনেক দল উৎসাহী ছিল। মুম্বই ইন্ডিয়ান্স বেশ দরদাম হেঁকেছিল। তবে শেষমুহূর্তে নিলামে অংশগ্রহণ করে বেন স্টোকসকে তুলে নেয় রাইজিং পুনে সুপারজায়ান্টস।

তাইমল মিলস
ইংল্যান্ডের এই জোরে বোলার ভারত সফরে আসার পর থেকে বেশ চর্চায় ছিলেন। বিরাট কোহলির সঙ্গে তাঁর লড়াইয়ের খবর বেশ ফলাও করে ছাপা হয়েছিল। ভার সফরে সেভাবে ছাপ ফেলতে না পারলেও আইপিএলে ১২ কোটি টাকায় তাঁকে কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

ট্রেন্ট বোল্ট
নিউ জিল্যান্ডের জোরে বোলার ট্রেন্টকে নিতে প্রথম থেকেই উৎসাহী ছিল কলকাতা নাইট রাইডার্স। শেষপর্যন্ত ৫ কোটি টাকায় এই বিদেশি নাইট সংসারে ঢুকে পড়লেন।

কাগিসো রাবাদা
দক্ষিণ আফ্রিকার এই জোরে বোলারও আইপিএলে দারুণ দাম পেলেন। ৫ কোটি টাকায় তাঁকে দলে নিল দিল্লি ডেয়ারডেভিলস দল। দিল্লির জোরে বোলিং বিভাগে তিনি বড় শক্তি হতে চলেছেন আসন্ন আইপিএল মরশুমে।

প্যাট্রিক কামিন্স
অস্ট্রেলিয়ার জোরে বোলার প্যাট কামিন্স এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। তবে চোট-আঘাতের সমস্যায় সেভাবে পারফর্ম করতে পারেননি। এই কামিন্সকেই ৪ কোটি ৫০ লক্ষ টাকায় কিনে নিল দিল্লি ডেয়ারডেভিলস।

ক্রিস ওকস
অলরাউন্ডার ক্রিস ওকসকে ৪ কোটি ২০ লক্ষ টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স। ইংল্যান্ড দলের এই খেলোয়াড় টি২০তে বেশ দাপটের সঙ্গে খেলেন। কেকেআরের হয়ে কেমন খেলেন সেটাই এখন দেখার।

রশিদ খান
আফগানিস্তানের খেলোয়াড় রশিদ খান আর্মান ইতিহাস সৃষ্টি করলেন। তাঁকে ৪ কোটি টাকায় কিনে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ। এই প্রথম আফগান খেলোয়াড়রা আইপিএল নিলামে উঠলেন।












Click it and Unblock the Notifications