আইপিএল ২০১৭: ৩৫২ জন ক্রিকেটারের নাম আজকের নিলামের তালিকায়

ভারতীয় সময় সকাল ৯ টা থেকে শুরু হবে টি২০ ক্রিকেটের ভারতীয় মহোৎসব আইপিএল-এর ক্রিকেটারদের নিলাম পর্ব। ভারতীয় ক্রিকেট ফ্যান কুলের নজর এখন সেদিকেই।

বেঙ্গালুরু, ২০ ফেব্রুয়ারি : আজ ভারতীয় সময় সকাল ৯টায় শুরু হয় টি২০ ক্রিকেটের ভারতীয় মহোৎসব আইপিএল-এর ক্রিকেটারদের নিলাম পর্ব। ভারতীয় ক্রিকেট ফ্যান-কুলের নজর এখন সেদিকেই।[আইপিএল ১০ নিলামের সমস্ত আপডেট জেনে নিন একনজরে]

আইপিএল-এর ১০ তম মরশুমের জন্য হতে চলেছে এই নিলাম পর্ব। আজকের এই পর্বে পরই জানা যায়, কোন ক্রিকেটার এবারের আইপিএল -এর জন্য কোন টিমের হয়ে খেলতে চলেছেন।[আইপিএল নিলাম : রেকর্ড ১৪ কোটি ৫০ লক্ষ টাকায় দল পেলেন এই ক্রিকেটার]

আইপিএল: ৩৫২ জন ক্রিকেটারের নাম নিলামের তালিকায়

মোট ৩৫২ জন ক্রিকেটারের নাম নিলামের তালিকায় ওঠে আজ । এঁদের মধ্যে ১৩০ জন ক্রিকেটার বিদেশী। ক্রিকেটারদের মধ্যে ৬২ জন ব্যাটসম্যান রয়েছেন। ১১৭ জন বোলার। নিলামে ১৪৮ জন অলরাউন্ডারের নাম রয়েছে। এছাড়াও ৩০ জন উইকেট কিপারের নাম থাকে আইপিএল ১০ এর নিলামের তালিকায়।[IPL 2017 : এবারের নিলামে সবচেয়ে বেশি দাম পেলেন এই ক্রিকেটাররা ]

এছাড়াও ২২৭ জন ক্রিকেটার নিজেদের নাম আইপিএল-এ নথিভুক্ত করার জন্য মুখিয়ে রয়েছেন। এঁদের মধ্যে আফগানিস্তান ক্রিকেট টিমের সদস্যরাও রয়েছেন।

মনে করা হচ্ছে, নিলাম পর্বে চেতেশ্বর পুজারা ,প্রজ্ঞান ওঝা, ইরফান পাঠান ও বাংলার মনোজ তিওয়ারির পক্ষে নিলামে দাম ওঠার সম্ভাবনা অনেক বেশি বলে মনে করে ওয়াকিবহাল মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+