Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: বিরাট অনুপ্রেরণা নিয়েই লক্ষ্য এবার ক্রিকেটার হওয়া, ভক্ত থেকে কোহলির সতীর্থ হতে চান ঋতুপর্ণ পাখিরা

আইপিএলে ভালো খেলে নজর কাড়েন একাধিক ক্রিকেটার, কিন্তু খেলা দেখতে গিয়ে চর্চার শিরোনামে উঠে এসেছেন ঋতুপর্ণ পাখিরা। পূর্ব বর্ধমানের জৌগ্রামের বাসিন্দা ঋতুপর্ণ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চর্চিত নাম। ইডেনে খেলা দেখতে গিয়ে বিরাট কাণ্ড ঘটিয়ে ফেলেছেন ঋতুপর্ণ।

সারা পৃথিবীতে বিরাট কোহলির ভক্ত সংখ্যা কম নয়, তিনি বিশ্বের যে স্টেডিয়ামেই খেলতেই নামেন সেখানেই হয়ে উঠেন হ্যামলিনের বাঁশিওয়ালা। কোহলির ভক্ততো অনেকেই হন, কিন্তু আইকনের কাছে পৌঁছাতে কতজন পারেন। প্রায় অসম্ভবকে সম্ভব করেছেন ঋতুপর্ণ। অসীম সাহস নিয়ে। ইডেনে ফেন্সিং টপকে মাঠে প্রবেশ করে বিরাট কোহলির কাছে পৌঁছে যান, তাঁর পা ছুঁয়ে প্রমাণ করেন। নিয়মভেঙে করতে হয়েছে হাজতবাস। কীভাবে এমন কাণ্ড ঘটালেন? সেদিনের পরিকল্পনা থেকে বিরাট সাক্ষাৎ-এর অভিজ্ঞতা সব কিছু নিয়েই একান্ত সাক্ষাৎকার দিলেন ওয়ান ইন্ডিয়া বাংলাকে।

Rituparna


বর্ধমান কর্ড লাইনের জৌগ্রাম স্টেশনে থেকে জামালপুরে দূরত্ব অটোতে প্রায় ২৫ মিনিট। এলাকার নাম কালাপাহাড়। প্রত্যন্ত গ্রাম থেকেই শনিবার ইডেনে কেকেআর-আরসিবি ম্যাচ দেখতে গিয়েছিলেন ঋতুপর্ণ। শুধু খেলাই দেখেননি একইসঙ্গে নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে মাঠে প্রবেশ করে কোহলির কাছেও চলে যান।

কীভাবে ঘটালেন এমন ঘটনা? এই প্রসঙ্গে ঋতুপর্ণ বলেন, আমি গত ৬,৭ বছর ধরেই কোহলি স্যারের অসম্ভব ভক্ত। অনেক দিনের ইচ্ছে ছিল কোহলি স্যারের কাছে যাবো। খেলা দেখার সময় মাঠে বসে ভাবলাম আজই কোহলি স্যারের কাছে যাবো। সেদিন ইডেনে কোহলি স্যার ৫০ রান করার পর গোটা স্টেডিয়াম যখন চিৎকার করছিল তখন নিজেকে সামলাতে পারিনি। পরের কথা না ভেবে মাঠে মাঠে প্রবেশ করি এবং কোহলি স্যারের পা স্পর্শ করি।

একইসঙ্গে বিরাট ভক্ত বলেন, মাঠে অনেকে পুলিশ ছিল কিন্তু সেই সময় আমার ভয় করেনি। মাঠে প্রবেশের পর আমাকে দেখে স্টেডিয়ামে চিৎকারের আরও বৃদ্ধি পায় এতে আমার সাহসও বেড়ে গিয়েছিল। কোহলি স্যারের সামনে যখন গেলাম তখন তিনি আমাকে আমার নাম জিজ্ঞেস করেন, তারপর বলে তু্মি এখান থেকে চলে যাও। এরপর নিরাপত্তারক্ষীরা এলে তাঁদের উনি বলেন ওকে কিছু করবেন না বাকিটা আমি সামলে নেব। এরপর নিরাপত্তারক্ষীরা খেলা শেষে আমাকে ময়দান থানায় নিয়ে যায়।

কোহলির সঙ্গে দেখা করার মাশুল দিতে হয়েছে ঋতুপর্ণকে। দুই দিন জেলেই কাটাতে হয়েছে কোহলি ভক্তকে। জেলে থাকাকালীন শুধুই কোহলির কথাই ভেবেছেন ঋতুপর্ণ। তাঁর কথায়, পুলিশ আমার সঙ্গে কোনও খারাপ ব্যবহার করেনি। কারাবাসে থাকাকালীন শুধুই কোহলি স্যারের কথাই ভেবেছি। কোহলি স্যারকে স্পর্শ করতে পেরেছি এটাই অনেক। বাকি খেলা টিভিতে দেখব। এক বছর অপেক্ষা করব আবার পরের বছর খেলা দেখব।

সোমবার ব্যাঙ্কশাল কোর্ট তাঁকে জামিন দিয়েছে। কিন্তু বাড়ি ফিরে কোহলিতেই আচ্ছন্ন ঋতুপর্ণ। তাঁর কথায়, আমার যে জামাটা পড়ে কোহলি স্যারকে জড়িয়ে ধরেছিলাম সেটা বাধিয়ে রাখব, আমার মাথার ব্যান্ডটাও কোহলি স্যারের পা স্পর্শ করেছে সেটা কোনও দিন হাতছাড়া করব না।

নিয়ম লঙ্ঘনের জন্য শাস্তিও পেতে হয়েছে। এবার ইডেনে আর আইপিএলের ম্যাচ দেখা হবে না। যদিও তা নিয়ে আক্ষেপ নেই। বরং এবার বৈধ উপায়েই কোহলির কাছে পৌঁছাতে চান। ঋতুপর্ণ শুধু ক্রিকেটের ভক্তই নয় একইসঙ্গে ক্রিকেটারও।

Take a Poll

কলকাতায় কোচিং সেন্টারের ক্রিকেট অনুশীলন করেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এক বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন। এবার বিরাট দর্শনের পর ফের ক্রিকেটে মন দিতে চান। তাঁর কথায়, আমি জামালপুর এবং কলকাতায় দুই জায়গায় ক্রিকেট অনুশীলন করতাম। ফের সেটা চালু করব। আমার লক্ষ্য ক্রিকেটার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করা এবং কোহলি স্যারের সঙ্গে এক দলে খেলা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+