IPL 2025: বল বিবৃতির গুরুতর অভিযোগ সিএসকে দলের বিরুদ্ধে! বিতর্কিত ভিডিও দেখলে চমকে যাবেন
আইপিএলের মঞ্চে বর্ণবিদ্বেষের বিতর্কের ছোঁয়া লেগেছে হরভজন সিংয়েরই মন্তব্যের পরিপ্রেক্ষিতে। এখানেই শেষ নয় বিতর্ক আরও তৈরি হল মুম্বই ইন্ডিয়ান্স এবং সিএসকে ম্যাচে। আইপিএলে এই দুই দলের ম্যাচ মানেই এল ক্লাসিকো। এই ম্যাচে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। কিন্তু পাঁচবারের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধেই বল বিকৃতির গুরুতর অভিযোগ উঠল। যা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, বোলিংয় করার সময় খলিল আহমেদ তাঁর প্যান্টের বাম পকেট থেকে কিছু একটা বের করেন, তখন সিএসকে দলের অধিনায়ক ঋতুরাজ তাঁর দিকে এগিয়ে আসেন। ।ঋতুরাজের হাতে বল ছিল এবং ক্যামেরার দিকে মুখ না করে একে অপরের সঙ্গে কথা বলছিলেন। দুই ক্রিকেটার ক্য়ামেরাকে পিছনে রেখে বল নিয়ে কিছু একটা করেন। কিন্তু বল নিয়ে তাঁরা কী করেন সেটা অবশ্য দেখা যায়নি। ফলে বিতর্ক সৃষ্টি হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ধোনি ও দীপক চাহারের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা গিয়েছে, ইনিংসের শেষ দিকে ধোনি করতে নামেন, কিন্তু ২ বলের বেশি খেলতে পারনেনি। এক রানও করেনি। তাঁর আশেপাশে ঘোরাফেরা করছেন দীপক চাহার। প্রাক্তন সতীর্থ ধোনিকে কিছুটা বিরক্ত করার চেষ্টাই করছিলেন দীপক চাহার। কিন্তু দীপকের এই অভিপ্রায় সফল হয়নি। যদিও গোটা বিষয়টা মজা করেই হয়।
এরপর আরও কাণ্ড ঘটে ম্যাচের শেষে। প্রথা মাফিক দুই দলের ক্রিকেটাররা হাত মেলাচ্ছিলেন, সেই সময় ধোনির সামনে দীপক আসতেই তিনি ব্যাট নিয়ে তাঁর দিকে তেড়ে যান। কিন্তু দীপক চাহার ধোনির নাগালের বাইরে চলে যাওয়ার চেষ্টা করছেন। মাহি তাঁকে ব্যাট দিয়ে হালকা করে মারেন। তবে গোটা ঘটনাটাই মজার ছলে।
Ball Tempering 👀 pic.twitter.com/9xIsNH7C0Y
— Nikhil (@TheCric8Boy) March 24, 2025
ধোনি চেন্নাই দলের অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন আগেই। তবে সিএসকে দলে ধোনিই কি সুপার বস! যদিও এই বিষয়ে ধোনি সম্প্রচারকারী চ্যানেলে বলেছেন, ৯৯ শতাংশ সিদ্ধান্ত ওই নেয় ঋতুরাজই। বোলিং পরিবর্তন, ফিল্ডিং সাজানো সব সিদ্ধান্ত নেয় অধিনায়কই। আমি শুধু মাঝেমধ্যে ওকে সাহায্য করি। ঋতুরাজ খুব ভালোভাবেই সামলাচ্ছেন।












Click it and Unblock the Notifications