IPL 2025: কলকাতা নাইট রাইডার্সে এবার নয়া অধিনায়ক! এগিয়ে থাকা বেঙ্কটেশকে কড়া চ্যালেঞ্জ ত্রিমূর্তির

IPL 2025: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে এখনও অবধি নেতৃত্ব দিয়েছেন ৮ জন। গৌতম গম্ভীরের নেতৃত্বে ২ বার ও শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে কেকেআর চলতি বছর আইপিএল খেতাব জেতে।

আসন্ন মরশুমে কেকেআরকে যিনিই নেতৃত্ব দিন কিনা, তিনি প্রথমবার নাইট অধিনায়ক হিসেবে মাঠে নামবেন। নতুন অধিনায়ক হওয়ার নেতৃত্বে এগিয়ে রয়েছেন বেঙ্কটেশ আইয়ার।

IPL 2025

বেঙ্কটেশ আইয়ারকে কেকেআর আইপিএল নিলাম থেকে কিনল ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায়। বেঙ্কটেশ ইতিমধ্যেই জানিয়েছেন, আইপিএলে লিডারশিপ গুরুত্বপূর্ণ। তাঁর কাছে অধিনায়কত্বের প্রস্তাব এলে সাদরে গ্রহণ করবেন। তিনি প্রস্তুত।

বেঙ্কটেশ খেলেন মধ্যপ্রদেশের হয়ে। রঞ্জিতে সেই দলকে নেতৃত্ব দেন শুভম শর্মা। রজত পাটীদার মধ্যপ্রদেশকে নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে, সেই দলে রয়েছেন আইয়ার। ফলে অনেকেই মনে করছেন, আইয়ারকে নেতৃত্ব দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। ভাবা হচ্ছিল, রিঙ্কু সিংয়ের কথাও।

আইপিএল নিলাম থেকে কেকেআর দলে নিয়েছে এমন তিনজনকে যাঁদের আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। রভম্যান পাওয়েল বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক। তবে কেকেআরে যে বিদেশিরা আছেন, তাতে রভম্য়ানের সব ম্যাচে প্রথম একাদশে থাকাই অনিশ্চিত।

একই কথা প্রযোজ্য মঈন আলির ক্ষেত্রেও। মঈন আলি ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে ইংল্যান্ডকে ১২টি টি২০ আন্তর্জাতিকে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন ৫টিতে, হার সাতটিতে। তবে মঈনেরও যেহেতু প্রথম একাদশে জায়গা পাকা নয়, ফলে তাঁকে অধিনায়ক করার পথে হাঁটবে না কেকেআর।

বেঙ্কটেশকে কড়া চ্যালেঞ্জ দিতে পারেন অজিঙ্ক রাহানে। রাহানের নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছিল। ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে রাহানের। তিনি আগে আইপিএলে কেকেআরে খেলেছেনও।

রাহানে এখন মুম্বইয়ের অধিনায়ক। তাঁর নেতৃত্বে গত মরশুমে মুম্বই রঞ্জি ট্রফি জিতেছে। চলতি বছর ইরানি কাপেও জিতেছে। ২০১৮ সালে দেওধর ট্রফি জেতার নজিরও রয়েছে অধিনায়ক রাহানের। অনেকের মতে, শ্রেয়সের যোগ্য বিকল্প রাহানেকেই কেকেআরের ক্যাপ্টেন করা উচিত। কিন্তু সেখানেও প্রশ্ন, রাহানে কি মূল দলে জায়গা পাবেন নিয়মিত?

উল্লেখ্য, কেকেআরের প্রথম অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ব্রেন্ডন ম্যাকালাম, গৌতম গম্ভীর, জ্যাক কালিস, দীনেশ কার্তিক, ইয়ন মর্গ্যান, শ্রেয়স আইয়ার ও নীতীশ রানা নেতৃত্ব দিয়েছেন। মর্গ্যানের পর কোনও বিদেশিকে অধিনায়ক করেনি কেকেআর। গম্ভীর সফলতম অধিনায়ক। ১২২টি ম্যাচে নাইটদের নেতৃত্ব দিয়ে জিতেছেন ৬৯টিতে, হার ৫১টিতে, ১টি টাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+