IPL 2025: সুনীল নারিনের ভূয়সী প্রশংসায় বৈভব অরোরা, তৃতীয় পেসারের অভাব ভোগাচ্ছে কেকেআরকে?

IPL 2025: কলকাতা নাইট রাইডার্সকে যেভাবে সুনীল নারিন আগের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তার ভূয়সী প্রশংসা করলেন বৈভব অরোরা। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কেকেআরের পেসার নারিনকে দলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবেও বেছে নিলেন।

কলকাতা নাইট রাইডার্স রবিবার ইডেনে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের। তার আগে আজ ক্রিকেটের নন্দনকাননে অনুশীলন সারল নাইট ব্রিগেড।

IPL 2025

বৈভব বলেন, সুনীল আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলার। পিওর এমভিপি! ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তো আছেই, আগের ম্যাচে তিনি অধিনায়কত্বও করেছেন। খাঁটি অলরাউন্ডার বলতে যা বোঝায় নারিন তা-ই। তিনি আমাদের দলের অন্যতম সেরা বোলার এবং অন্যতম সেরা ব্যাটার।

সুনীল নারিন চলতি আইপিএলে ৭.৭০ ইকনমি রেট রেখে ১০ উইকেট নেওয়ার পাশাপাশি ১৭৪.৫১ স্ট্রাইক রেটে ১৭৮ রান করেছেন। বৈভবের কথায়, দিল্লি ম্যাচে নারিন বোলিং করেছেন, ব্যাটিং করেছেন, ফিল্ডিংয়ের সময় রান আউট করেছেন এবং অধিনায়কের দায়িত্বও সামলেছেন। ফলে তিনি সব বিভাগেই দলের জন্য অবদান রাখেন। আগামী ম্যাচগুলিতেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরের ম্যাচগুলিতেও নারিন ছন্দে থাকলে আমরা জিতব।

কেকেআরের জোরে বোলারদের ঝুলিতে কেন এবার গতবারের তুলনায় উইকেট কম তার কারণও ব্যাখ্যা করেছেন বৈভব। তাঁর কথায়, কন্ডিশনের কথা ভেবে আমাদের পেসার ও স্পিনারের সংখ্যা ঠিক রাখতে হচ্ছে। আমি ১২টি, হর্ষিত রানা ১১টি উইকেট পেয়েছেন। তবে তৃতীয় পেসার হিসেবে লাগাতার কেউ খেলছেন না। যেমনটা গতবার ছিলেন মিচেল স্টার্ক। সে কারণেই কেকেআরের জোরে বোলারদের উইকেট কম বলে মনে হচ্ছে।

Take a Poll

শ্রেয়স আইয়ার ও অজিঙ্ক রাহানের অধিনায়কত্বেও তেমন ফারাক দেখছেন না বৈভব। তিনি জানান, দুজনেই বোলারদের আস্থা রাখেন। বোলাররা যেমন চান সেভাবেই ফিল্ডিং সাজান। দুজনেই প্লেয়ারদের পাশে থাকেন। দুজনের অধিনায়কত্ব একই ধরনের। দুজনেই পারফেক্ট ক্য়াপ্টেন।

বৈভব জানান, গত বছর স্টার্কের কাছ থেকে ইয়র্কার, বোলিংয়ের নিয়ন্ত্রণ রাখা, কীভাবে শৃঙ্খলা বজায় রেখে বল করতে হয় এ সব শিখেছেন। আন্দ্রে রাসেলের থেকেও বিগত কয়েক বছরে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। বিশেষ করে ম্যাচের আগে প্র্যাকটিসে ইয়র্কার বেশি করা। এমন প্র্যাকটিসের ফলে ম্যাচে সুফল মেলে।

কেকেআর অধিনায়কের মতো বৈভবও রয়েছেন ছন্দে না থাকা বেঙ্কটেশ আইয়ারের পাশে। বৈভব বলেন, আমাদের আস্থা রয়েছে বেঙ্কটেশের উপর। ফর্মের ক্ষেত্রে এমনটা স্বাভাবিক। ফর্মে ফিরতে একটি ম্যাচই লাগে। হয়তো পরের ম্যাচেই বেঙ্কটেশকে আমরা চেনা ছন্দে পাব। আশা করি, গত বছর বা ২০২১ সালে যেমন খেলেছিলেন বেঙ্কটেশ, পরের ম্যাচ থেকে তাঁকে তেমনই ছন্দে দেখতে পাব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+