Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: কোহলির রেকর্ড রক্ষা করলেন রাহুল! ৯৭ রানে অপরাজিত থাকা বাটলারের অষ্টম আইপিএল শতরান অধরা

IPL 2025: আইপিএলে অল্পের জন্য বিরাট কোহলির রেকর্ড অক্ষত থেকে গেল আজ। সৌজন্যে রাহুল তেওয়াটিয়ার ঝোড়ো ব্যাটিং।

দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল গুজরাত টাইটান্স। ৯৭ রানে অপরাজিত থাকা জস বাটলার শতরান করতে পারলেন না তেওয়াটিয়ার জন্যেই।

IPL 2025

গুজরাত টাইটান্সের সামনে ২০৪ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল দিল্লি ক্যাপিটালস। ১৪ রানে প্রথম ও ৭৪ রানে দ্বিতীয় উইকেট পড়েছিল। ১৯.২ ওভারে গুজরাত ৭ উইকেটে ম্যাচ জিতে নিল। তিনে নামা জস বাটলার অপরাজিত থাকলেন ৫৪ বলে ৯৭ রান করে।

১৯তম ওভারের পঞ্চম বলে রাদারফোর্ড যখন আউট হন তখনও জিততে গেলে ১১ রান দরকার ছিল গুজরাতের। কিন্তু এরপর বাটলার আর একটিও বল খেলার সুযোগ পেলেন না। রাদারফোর্ড মুকেশ কুমারের বলে আউট হন। শেষ বলে ১ রান নিয়ে স্ট্রাইক নিজের কাছে রাখেন তেওয়াটিয়া।

শেষ ওভারে গুজরাতের দরকার ছিল ১০। এদিন আর বাজিমাত করতে পারলেন না মিচেল স্টার্ক। তাঁর প্রথম দুই বলে যথাক্রমে ছয় ও চার মারেন তেওয়াটিয়া। তিনি তিন বলে ১১ রানে অপরাজিত থাকেন। চার বল বাকি থাকতে ম্যাচ জেতে গুজরাত।

Take a Poll

জস বাটলার আইপিএল কেরিয়ারে অষ্টম শতরানটি পেতে পারতেন ১১৪টি ম্যাচ ও ১১৩তম ইনিংসে। বিরাট কোহলির ৮টি আইপিএল শতরান রয়েছে ২৫৯টি ম্যাচ ও ২৫১টি ইনিংসে। ফলে কোহলির চেয়ে অর্ধেক ইনিংস কম খেলা বাটলারের সামনে বড় সুযোগ ছিল আইপিএল শতরানের নিরিখে কোহলির ছোঁয়ার। কম ম্যাচ খেলায় তিনী শীর্ষেও চলে যেতেন।

বাটলার আইপিএল খেলছেন ২০১৬ সাল থেকে। প্রথম দুই বছর খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সে। ২০১৮ থেকে ২০২৪ অবধি রাজস্থান রয়্যালসে ছিলেন বাটলার। আইপিএলে বাটলার প্রথম শতরানটি হাঁকান ২০২১ সালে।

২০২২ সালের আইপিএলে তিনি চারটি শতরান পেয়েছিলেন। গত বছরের আইপিএলেও বাটলারের ব্যাট থেকে এসেছিল ২টি শতরান। বাটলারের কেরিয়ারে সেরা আইপিএল মরশুম গিয়েছে ২০২২ সালে। সেবার তিনি ১৭টি ম্যাচে ৮৬৩ রান করেন, চারটি শতরান ও চারটি অর্ধশতরান হাঁকিয়ে।

বাটলারই কার্যত এদিন একার কাঁধে গুজরাতের জয় নিশ্চিত করে দিলেন। কিন্তু শতরান পেলেন না মাত্র তিনটি রানের জন্য। চলতি আইপিএলে পাঞ্জাব কিংস ম্যাচে বাটলার করেন ৫৪। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৯, আরসিবির বিরুদ্ধে অপরাজিত ৭৩।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শূন্য রানে আউট হন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৬, লখনউ সুপার জায়ান্টস ম্যাচে ১৬ রান করার পর এদিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৯৭ রানে অপরাজিত থাকলেন বাটলার। আমেদাবাদে আজ প্রবল গরম ছিল। ১.৪ ওভারে শুভমান গিল আউট হতেই নামেন বাটলার। শেষ অবধি থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন। গুজরাত টাইটান্স কলকাতায় খেলতে আসবে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+