RR vs KKR, IPL 2025: নারিন ভালো নেই! রাজস্থান রয়্যালস ম্যাচে নামার আগে বড় ধাক্কা খেল কেকেআর

RR vs KKR, IPL 2025: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। গুয়াহাটিতে আজকের ম্যাচে খেলতে পারছেন না সুনীল নারিন।

কেকেআরের টিম হাডলে দেখা যায় মেন্টর ডোয়েন ব্র্যাভো দলের টুপি তুলে দিচ্ছেন মঈন আলির হাতে। তাতেই জল্পনা শুরু হয়ে যায় মঈন তাহলে কার জায়গায় খেলছেন?

RR vs KKR IPL 2025

মনে করা হচ্ছিল, আন্দ্রে রাসেল কিংবা সুনীল নারিনের জায়গাতেই খেলানো হবে মঈনকে। টসের পর জানা গেল, সুনীল নারিন আজকের ম্যাচে খেলতে পারবেন না। অধিনায়ক অজিঙ্ক রাহানে সে কথা জানিয়ে বলেন, হি ইজ নট ওয়েল।

ফলে মনে করা যাচ্ছে, শারীরিক অসুস্থতার কারণেই খেলতে পারছেন না নারিন। নারিনের চার ওভার যেমন খুব গুরুত্বপূর্ণ বোলিংয়ের সময়, তেমনই টপ অর্ডারে ঝোড়ো ইনিংস খেলে নারিন যে অবদান রাখেন, তা থেকে আজ বঞ্চিত কেকেআর।

নারিনের চোট নেই বলেই মনে করা হচ্ছে। তাহলে ইনজুরি বা নিগলের কথা শোনা যেত রাহানের বক্তব্যে। কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, উইকেট ভালো। তবে গুয়াহাটিতে যেহেতু প্রথম ম্যাচ সে কারণে রান তাড়া করার সিদ্ধান্ত।

Take a Poll

নারিন না থাকায় কুইন্টন ডি ককের সঙ্গে ওপেন করতে পারেন অজিঙ্ক রাহানে। তিনে নামবেন বেঙ্কটেশ আইয়ার। রাজস্থান রয়্যালস দলেও একটি পরিবর্তন হয়েছে। ফজলহক ফারুকির জায়গায় রিয়ান পরাগের নেতৃত্বাধীন দলে এলেন ওয়ানিন্দু হাসারঙ্গা।

কলকাতা নাইট রাইডার্স- কুইন্টন ডি কক (উইকেটকিপার),অজিঙ্ক রাহানে (অধিনায়ক), বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, মঈন আলি, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, স্পেনসার জনসন, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। পরিবর্ত- অঙ্গকৃষ রঘুবংশী, মণীশ পাণ্ডে, অনুকূল রায়, লুভনিথ সিসোদিয়া, আনরিখ নরকিয়া।

রাজস্থান রয়্যালস- যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, নীতীশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, মাহিশ থিকশানা, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা। পরিবর্ত- কুণাল রাঠোর, শুভম দুবে, আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয় সিং, কোয়েনা মাফাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+