IPL 2025: সিরাজ-গিলদের দাপটে গুজরাত টাইটান্সের জয়ের হ্যাটট্রিক, টানা চার ম্যাচে পরাস্ত সানরাইজার্স হায়দরাবাদ

IPL 2025: আইপিএলে জয়ের হ্যাটট্রিক গুজরাত টাইটান্সের। টানা চারটি ম্যাচ হারল গতবারের রানার-আপ সানরাইজার্স হায়দরাবাদ।

আজ হায়দরাবাদে গুজরাত টাইটান্স জয় ছিনিয়ে নিল সাত উইকেটে। মহম্মদ সিরাজ নিলেন চার উইকেট। অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে জেতালেন শুভমান গিল।

IPL 2025 -

আজ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিল গুজরাত টাইটান্স। সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং বিভাগ এদিনও হতাশ করল। ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রানের বেশি তুলতে পারেনি প্যাট কামিন্সের দল।

একটা সময় টানা ৩৬ বলে কোনও বাউন্ডারি মারতে পারেননি সানরাইজার্সের ব্যাটাররা। প্রথম ছয়ের জন্য ত্রয়োদশ ওভার অবধি অপেক্ষা করতে হয়। হেইনরিখ ক্লাসেন ও প্যাট কামিন্স একটি করে ছয় মারেন। আর কেউ পারেননি।

নীতীশ কুমার রেড্ডি তিনটি চারের সাহায্যে ৩৪ বলে ৩১ রান করেন। ক্লাসেন করেন ১৯ বলে ২৭। প্যাট কামিন্স ৯ বলে ২২ রানে অপরাজিত থাকেন। অভিষেক শর্মা ১৬ বলে ১৮, ট্রাভিস হেড ৫ বলে ৮ ও ঈশান কিষাণ ১৪ বলে ১৭ রান করেন।

অনিকেত ভার্মা ১৪ বলে ১৮, কামিন্দু মেন্ডিস ৫ বলে ১, সিমরজিৎ সিং ২ বলে ০ রানে আউট হন। মহম্মদ শামি ২ বলে ৬ রানে অপরাজিত থাকেন। পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারে সানরাইজার্স তোলে ২ উইকেটে ৪৫। ৭ থেকে ১৫ ওভারে আরও ২ উইকেট খুইয়ে তোলে ৬০। শেষ পাঁচ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৭।

মহম্মদ সিরাজ আইপিএল কেরিয়ারের সেরা বোলিং করলেন। অভিষেককে ফিরিয়ে শততম আইপিএল উইকেটও ঝুলিতে পুরলেন। সিরাজের বোলিং ফিগার ৪ ওভারে ১৭ রান দিয়ে চার উইকেট। ডট বল ১৭টি।

প্রসিদ্ধ কৃষ্ণ ৪ ওভারে ২৫ ও সাই কিশোর ৪ ওভারে ২৪ রান দিয়ে পেলেন ২টি করে উইকেট। ইশান্ত শর্মা শেষ ওভারে ১৭ রান দেওয়ায় তাঁর বোলিং ফিগার ৪ ওভারে ৫৩ রান, কোনও উইকেট নিতে পারেননি।

রশিদ খান ৪ ওভারে ৩১ রান দিয়ে উইকেট পেলেন না। চলতি আইপিএলে রশিদ ৮৪টি বল করেছেন, ১৪৩ রান দিয়েছেন। একটির বেশি উইকেট নেই। রশিদের ফর্ম যেমন গুজরাতের অস্বস্তির কারণ, তেমনই ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে চোট পেলেন গ্লেন ফিলিপস। একটি ম্যাচেও একাদশে ছিলেন না। আজ পরিবর্ত হিসেবে ফিল্ডিং করতে নেমে ঈশান কিষাণের নেওয়া শটের বল বল ধরে পাঠাতে গিয়েই চোটের কবলে পড়লেন।

জবাবে খেলতে নেমে গুজরাত টাইটান্স প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৮ রান তোলে। তৃতীয় ওভারের পঞ্চম বলে সাই সুদর্শন ৯ বলে ৫ রান করে মহম্মদ শামির শিকার হন। এরপর চতুর্থ ওভারের পঞ্চম বলে জস বাটলারকে সাজঘরে ফেরান প্য়াট কামিন্স। বাটলার ৩ বলে ০ রানে কট বিহাইন্ড হন।

গুজরাতের ইনিংস এরপর এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক শুভমান গিল ও ওয়াশিংটন সুন্দর। তৃতীয় উইকেট জুটিতে তাঁরা যোগ করেন ৯০ রান। ওয়াশিংটন সুন্দর চলতি আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে ২৯ বলে ৪৯ রান করলেন। নেমেছিলেন চারে। পাঁচটি চার ও ২টি ছয় মারেন।

সুন্দর ১ রানের জন্য অর্ধশতরান পেলেন না মহম্মদ শামির দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরায়। গিল অবশ্য অধিনায়কোচিত ইনিংস খেললেন। তিনি অর্ধশতরান পূর্ণ করলেন ৩৬ বলে।গুজরাত টাইটান্স জয় পেয়ে গেল ১৭তম ওভারেই।

২০ বল বাকি থাকতে সাত উইকেটে জয়। শুভমান গিল ৯টি চারের সাহায্যে ৪৩ বলে ৬১ রানে অপরাজিত থাকেন। ইমপ্যাক্ট সাব শেরফান রাদারফোর্ড ১৬ বলে ৩৫ রানে অপরাজিত থেকে যান। তিনি ৬টি চার ও ১টি ছয় মারেন। মহম্মদ শামি ৪ ওভারে ২৮ রানে ২টি ও প্য়াট কামিন্স ৩.৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ১ উইকেট।

এই জয়ের ফলে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গুজরাত টাইটান্স চলে গেল পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। নেট রান রেট ১.০৩১। তলানিতে থাকা সানরাইজার্সের ৫ ম্যাচে সাকুল্যে ২ পয়েন্ট। নেট রান রেট মাইনাস (-) ১.৬২৯।

সানরাইজার্স হায়দরাবাদ এবারের আইপিএলে প্রথম ম্য়াচে ৬ উইকেটে ২৮৬ রান তুলেছিল হায়দরাবাদে। তারপর লখনউ সুপার জায়ান্টস ম্যাচে ৯ উইকেটে ১৯০ রান তুলেও জিততে পারেনি। ২৩ বল বাকি থাকতে ৫ উইকেটে হেরেছিল। বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৬৩ রানে গুটিয়ে গিয়ে ২৪ বল বাকি থাকতে হেরেছিল ৭ উইকেটে। ইডেনে কেকেআরের বিরুদ্ধে করে ১২০। আজও ডোবাল ব্যাটিং।

ম্যাচ হেরে প্যাট কামিন্স বলেন, হায়দরাবাদের উইকেট চিরাচরিতভাবে যেমন হয়, এদিন তেমন ছিল না। ইনিংস মসৃণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পরিস্থিতি কঠিন ছিল। বল প্রত্যাশিতভাবে ঘোরেনি। আমরা পর্যাপ্ত রান তুলতে পারিনি। গুজরাত ভালো ব্যাট করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+