IPL 2025: রোহিত শর্মার ফিটনেস নিয়ে ধোঁয়াশা, খেলতে পারবেন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে?

IPL 2025: আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচেও রোহিত শর্মার ফিটনেস নিয়ে ধোঁয়াশা।

চলতি আইপিএলে হাঁটুর চোটের কারণে লখনউ সুপার জায়ান্টস ম্যাচ মিস করেছেন রোহিত। আবারও সেই হাঁটু রোহিতের খেলার পথে অন্তরায় হবে কিনা তা নিয়ে দেখা দিল সংশয়।

IPL 2025

দিল্লিতে ধুলোঝড়ের কারণে শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলন ব্যাহত হয়েছিল। রোহিত গতকাল দলের সঙ্গে অনুশীলনে এসেছিলেন। ফিটনেস রুটিন মেনে চলার পাশাপাশি ব্যাটিং প্র্যাকটিসও করলেন। সামলালেন থ্রো ডাউনও।

যদিও ফিটনেসের উপরই বেশি জোর দিতে দেখা গেল রোহিতকে। একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদনে উল্লেখ, শুক্রবার ম্যাসাজ নিতে দেখা গিয়েছিল রোহিতকে। গতকালও তাঁর নজরে ছিল হাঁটু। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ ও মেডিক্যাল স্টাফদের সঙ্গেও কথা বলতে দেখা গেল হিটম্যানকে।

লখনউ ম্যাচে রোহিত হাঁটুর চোটের কারণেই খেলতে পারেননি। হার্দিক পাণ্ডিয়া জানিয়েছিলেন, খেলা শুরুর আগে রোহিতের হাঁটুতে বল লেগেছিল। সে কারণেই খেলতে পারেননি। হেড কোচ মাহেলা জয়বর্ধনে জানান, রোহিতের আইটি ব্যান্ডে বল লেগেছিল। লখনউ ম্যাচের আগের দিন তিনি ব্যাট করার চেষ্টা চালালেও হাঁটুতে ভর দিতে সমস্যা হচ্ছিল।

এমনকী ৪ এপ্রিল লখনউ ম্যাচের দিন রোহিত ফিটনেস পরীক্ষা দেন। কিন্তু অস্বস্তি বোধ করাতেই খেলতে পারেননি। ৭ এপ্রিল রোহিত আরসিবির বিরুদ্ধে নেমে ১৭ রান করেছিলেন। কিন্তু এখনও তাঁর হাঁটুতে যেভাবে শক্ত ব্যান্ডেজ বাঁধা তাতে মনে করা হচ্ছে রোহিত পুরোপুরি ফিট হননি।

Take a Poll

রোহিত চলতি আইপিএলে চারটি ম্যাচ খেলেছেন। একটি বাদে সব কটিতেই ইমপ্যাক্ট সাব হিসেবে। অর্থাৎ, নামছেন ব্য়াটিংয়ের সময়, ফিল্ডিং করছেন না। চেন্নাই সুপার কিংস ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৮, কলকাতা নাইট রাইডার্স ম্যাচে ১৩ ও আরসিবির বিরুদ্ধে ১৭ রান করে আউট হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+