IPL 2025: দিল্লি ক্যাপিটালস দুই ভারতীয় স্পিনার-সহ ধরে রাখল ২ জনকে, পন্থ ছাঁটাইয়ে লাভবান বাংলার প্লেয়ার
IPL 2025: আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশিত হয়েছে আজ বিকেলে। তাতে সবচেয়ে বড় চমক, ২০১৬ সাল থেকে দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে থাকা ঋষভ পন্থের নাম রিটেনশন লিস্টে না থাকা।
ঋষভ পন্থ নানা জল্পনার পর শেষমেশ আইপিএল নিলামেই যাচ্ছেন। যেখানে তাঁকে নেওয়ার জন্য ঝড় উঠতে পারে। পন্থকে হাতছাড়া করে দিল্লি ক্যাপিটালসের কতটা ক্ষতি হলো তা বলবে সময়।

দিল্লি ক্যাপিটালসে ম্যানেজমেন্টে ২ বছরের মেয়াদে বদল আসার পর থেকেই জানা যাচ্ছিল, পন্থকে তারা অধিনায়ক রাখবে না। পন্থও অনড় ছিলেন। শেষে সেই বিচ্ছেদ। হেড কোচ থেকে রিকি পন্টিং, ডিরেক্টর অব ক্রিকেট (আইপিএলের জন্য) সৌরভ গঙ্গোপাধ্যায়ের সরার পর পন্থের না থাকা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
দিল্লি ক্যাপিটালস রেখে দিল অক্ষর প্যাটেল (১৬.৫ কোটি), কুলদীপ যাদব (১৩.২৫ কোটি), ট্রিস্টান স্টাবস (১০ কোটি) এবং অভিষেক পোড়েলকে। শ্রেয়স আইয়ারকে নিলাম থেকে না নিতে পারলে অক্ষর প্যাটেল আগামী মরশুমে ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন বলে জল্পনা রয়েছে।
১০ দলের রিটেনশন লিস্টে বাংলার একমাত্র ক্রিকেটার অভিষেক পোড়েলেরই নাম রয়েছে। তাঁকে ৪ কোটি টাকায় ধরে রাখার সিদ্ধান্ত নিল ক্যাপিটালস। পোড়েলের উত্থানে অবদান রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। পন্থ না থাকায় পোড়েল প্রথম পছন্দের কিপার হিসেবেই একাদশে থাকবেন বলে মনে করা হচ্ছে।
বাংলার আরেক ক্রিকেটার মুকেশ কুমারকে ধরে রাখেনি দিল্লি ক্যাপিটালস। তবে তাদের হাতে থাকছে ২টি আরটিএম কার্ড। রাইট টু ম্যাচ বিকল্পের মাধ্যমে ২ ক্রিকেটারকে ফেরাতে পারবে ক্যাপিটালস। একজন করে ক্যাপড ও আনক্যাপড বা দুজন ক্যাপড প্লেয়ারকে ফেরানোর পথ খোলা থাকছে। ঋষভ পন্থ ছাড়াও ডেভিড ওয়ার্নার, আনরিখ নরকিয়ার মতো ক্রিকেটারদেরও ছেড়ে দিল দিল্লি ক্যাপিটালস।
ক্যাপড প্লেয়ারদের ধরে রাখতে ক্যাপিটালসের খরচ হলো ৪৩.৭৫ কোটি টাকা। তিন ক্যাপড ক্রিকেটারকে ধরে রাখতে ৪৭ কোটি টাকা খরচ হওয়ার কথা ছিল ক্যাপিটালসের। সেই পরিমাণ অর্থ কাটাও হবে অকশন পার্স থেকে। নিলামের জন্য দিল্লি ক্যাপিটালসের হাতে থাকছে ৭৩ কোটি টাকা।












Click it and Unblock the Notifications