IPL 2025: পাটীদার ম্যাচের সেরা, তবে OI MVP হ্যাজলউড! আরসিবির চেন্নাই-জয়ে নানা নজির
IPL 2025: কলকাতার পর চেন্নাইয়েও অ্য়াওয়ে ম্যাচ জিতে আইপিএলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুটি বড় জয়ে নেট রান রেট ২.২৬৬।
প্রায় ১৭ বছর পর চিপকে চেন্নাই সুপার কিংসকে হারাল আরসিবি। এই জয়ে তৈরি হলো নানা নজির।

চিপকে ৬১৫৫ দিন পর চেন্নাই সুপার কিংসকে হারাতে সক্ষম হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০০৮ সালের পর এই প্রথম। এই নিয়ে তৃতীয়বার আইপিএলে প্রথম ২টি ম্যাচেই জয় ছিনিয়ে নিল আরসিবি। নিজেদের মাঠে ৫০ রানে বড় পরাজয়ের সম্মুখীন হলো সিএসকে।
আরসিবি অধিনায়ক রজত পাটীদার পেলেন ম্যাচের সেরার পুরস্কার। তিনি ৩২ বলে ৫১ রানের ইনিংস খেলেছিলেন। পাটীদার বলেন, বল থমকে ব্যাটে আসছিল। চার, ছয় মারা সহজ ছিল না। সেখানে আমাদের স্কোর যথেষ্ট ভালো ছিল।
চিপকের জয়কে স্পেশ্যাল বলে উল্লেখ করে পাটীদার বলেন, আমাদের টার্গেট ছিল ২০০ করা। যতক্ষণ ক্রিজে থাকব ততক্ষণ প্রতি বলে যত বেশি রান তোলা যায়, সেই পরিকল্পনা নিয়েই নেমেছিলাম। স্পিনাররা সাহায্য পাবেন বলে সেইমতো বোলিং পরিবর্তন করেছি।
A special win, a special record broken! 💪🏻@cricketaakash 's Comm Gold reaction after #RCB breached #CSK's fortress after 16 long years! ❤#IPLonJioStar 👉 #GTvMI | TODAY, 6.30 PM | LIVE on Star Sports 1, Star Sports 1 Hindi, & JioHotstar | #IPL2025 #IndianPossibleLeague pic.twitter.com/8wiKwnd0l0
— Star Sports (@StarSportsIndia) March 28, 2025
লিয়াম লিভিংস্টোনের প্রশংসার পাশাপাশি জশ হ্যাজলউড সম্পর্কে পাটীদার বলেন, হ্যাজলউডের বোলিং ম্যাচের মোড় ঘোরানোর মতো। প্রথম ৬ ওভারেই তিন উইকেট ফেলেছি। বল ব্যাটে ঠিকঠাক পৌঁছচ্ছিল না। তারপরও বোলাররা হার্ড লেংথে দারুণ বল করেছেন।
হ্যাজলউড ও ভুবনেশ্বর কুমারের ৭ ওভারে সিএসকে পেয়েছে ৪১ রান, হারিয়েছে ৪ উইকেট। হ্যাজলউড জোড়া ধাক্কা দেন। পাওয়ারপ্লেতে ২ ওভারে ৬ রান দিয়ে নেন ২ উইকেট। ডেথ ওভারে রবীন্দ্র জাদেজাকে ফিরিয়ে চলতি আইপিএলে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকার তিনে চলে গেলেন হ্যাজলউড।
চোট সারিয়ে আইপিএলে ফিরে যে ছন্দে রয়েছে তাতে তৃপ্ত হ্যাজলউড। তিনি বলেন, কেকেআরের ম্যাচের চেয়েও আমাদের খেলা উন্নত হয়েছে। এই উইকেটে ফুলার লেংথের বল খেলা সহজ হতো। ফলে ৮-১০ মিটার লেংথে বল করেছি। উইকেট টু-পেসড ছিল।
চেন্নাই সুপার কিংস ঋতুরাজ গায়কোয়াড় ৫০ রানে পরাজয়কে বড় পরাজয় বলে মানতে নারাজ। এই বক্তব্যে অসন্তুষ্ট সিএসকে ফ্যানেরা। ঋতুরাজের মতো, ১৭০ রান পার স্কোর ছিল। সেখানে ২০ রানের বেশি অতিরিক্ত আরসিবি তুলতে পেরেছে খারাপ ফিল্ডিংয়ের কারণে। বাউন্ডারিতেও রাশ টানা যায়নি। শনিবার গুয়াহাটি গিয়ে, রবিবারই ফের নামবে সিএসকে। ফিল্ডিংয়ে উন্নতি চান ঋতুরাজ।












Click it and Unblock the Notifications