IPL 2025: কেকেআরের ব্যাটিং বিপর্যয় অস্বাভাবিক নয়, তবে এমন পরিস্থিতিতে পড়তে চাই না, মন্তব্য রামনদীপের

IPL 2025: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৪৩ বল বাকি থাকতে ৮ উইকেটে হেরে পয়েন্ট তালিকার একেবারে নীচে চলে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার ইডেনে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। একটা সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে, কেকেআর বুঝি একশোও করতে পারবে না। যদিও নয়ে নামা রামনদীপ সিংয়ের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ অবধি কেকেআর ১৬.২ ওভারে ১১৬ তোলে।

IPL 2025

রামনদীপ সিংয়ের রান গতকালের ম্যাচে দলের মধ্যে দ্বিতীয় সর্বাধিক। ১২ বলে ২২ রান করেন, ১টি চার ও ২টি ছয়ের সাহায্যে। রামনদীপের কথায়, যে কোনও দল এমন ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে পারে। এতে লোয়ার অর্ডার ব্যাটারদের কাছে নিজেদের মেলে ধরার সুযোগ থাকে। যদিও সেটাও আমরা দুর্ভাগ্যজনকভাবে কাজে লাগাতে পারিনি।

রামদীপ বলেন, এই ম্যাচ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা কখনও নিজেদের এমন পরিস্থিতিতে দেখতে চাইব না। তা নিশ্চিত করতে নিজেদের সেরাটাই দিতে হবে। রামনদীপ এদিন স্পষ্ট করে দিলেন, এই পরাজয়ের পরও কেকেআর আগ্রাসী ব্যাটিংয়ের রণকৌশল থেকে সরে আসবে না।

Take a Poll

রামনদীপ বলেন, সকলে যাতে স্বাভাবিক খেলা খেলতে পারেন সেজন্য আমরা একে অপরের পাশে থাকি। কখনও সেটা কাজে দেয়, কখনও উল্টোটা হয়। তবে প্লেয়ারের পাশে থাকাটাই গুরুত্বপূর্ণ। যাতে একজন প্লেয়ার নিজের ১০০ শতাংশ উজাড় করে আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে পারেন।

কেকেআরের বড় রান তোলার পথে বাধা হয়েছে ভালো পার্টনারশিপ না হওয়া। রামনদীপ তা মেনে নিলেন। তাঁর কথায়, পার্টনারশিপ খুব গুরুত্বপূর্ণ। তবে অঙ্গকৃষ বা রিঙ্কু যদি আগ্রাসী ব্যাটিং করে বড় রান পেতেন তাহলে তাঁদের পারফরম্যান্সের জন্য কৃতিত্ব দেওয়া হতো। কোনও কোনও দিন নিজেদের পক্ষে আসে না। তবে সব ম্যাচ থেকেই শিখতে হয়।

ওয়াংখেড়ের উইকেট অন্যবারের চেয়ে আলাদা ছিল বলে উপলব্ধি রামনদীপের। তিনি বলেন, মুম্বইয়ের টস জেতাটা ইতিবাচক হয়েছে। এতে তাদের বাড়তি সুবিধা হয়েছে। কারণ, দ্বিতীয় ইনিংসেও দেখা গিয়েছে বল সিম করছিল, স্পিনাররাও বল ঘোরাতে পারছিলেন। ফলে বোলারদের এই পিচ থেকে ফায়দা তোলার অনেক রসদ ছিল। কোনও অজুহাত দিচ্ছি না। আমাদের সব পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। এই উইকেট এমন ছিল যেখানে নেমেই শট খেলা যাবে না। থিতু হয়ে তবে ছক্কা মারতে হতো। সাধারণভাবে এটা ওয়াংখেড়েতে হয় না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+