IPL 2025: ম্যাগি খেয়েই তিন বছর কাটিয়েছিলেন হার্দিকরা, প্রতিভা খুঁজে বার করার অজানা কথা শোনালেন নীতা আম্বানি
হার্দিক ও ক্রুণাল পাণ্ডিয়া, ভারতীয় ক্রিকেটে যারা পরিচিত পাণ্ডিয়া ব্রাদার্স নামেই। আইপিএলের মঞ্চকে ব্যবহার যে সমস্ত ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটে তারকা হয়ে উঠেছেন তাদের মধ্যে অন্যতম হার্দিক ও ক্রুণাল। হার্দিক বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়কও। কিন্তু হার্দিক এবং তাঁর ভাইয়ের ক্রিকেটীয় যাত্রাপথটা সহজ ছিল না।
পুরানো সেই দিনের কথাই শোনালেন মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার নীতা অম্বানি। হার্দিক ও ক্রুণাল পাণ্ডিয়ার আরও একটা নাম ছিল ম্যাগি ব্রাদার্স বলে। তাঁদের নিয়ে অজানা গল্প শোনালেন নীতা অম্বানি। পাশাপাশি জসপ্রীত বুমরাহের প্রসঙ্গে অনেক না জানা কথা প্রকাশ্যে এনেছেন তিনি।

বস্টনে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রতিভা খুঁজে বার করার প্রক্রিয়া তুলে ধরেছেন নীতা আম্বানি। তিনি বলেছেন, আইপিএলে প্রত্যেক দলকেই নির্দিষ্ট বাজেটের মধ্যে দল গঠন করতে হয়। তার থেকে বেশি অর্থ খরচ করা যায় না। এর জন্য নতুন প্রতিভা খুঁজে বার করতে হয়। আমরা নতুন প্রতিভা খুঁজতে গিয়েই পেয়েছিলাম হার্দিক ও ক্রুণাল পাণ্ডিয়া থেকে জসপ্রীত বুমরাহকে।
নীতা আম্বানি আরও বলেন, প্রতিভার সন্ধানে আমি ও আমার স্কাউটেরা ঘরোয়া ক্রিকেটের ম্যাচ দেখতে যেতাম। একদিন আমাদের স্কাউট দুটি ছেলেকে নিয়ে এল। একেবারেই রোগা চেহারা। ওদের সঙ্গে কথা বললাম। ওরা বলেছিল, টাকার অভাবে শেষ তিন বছর ম্যাগি ছাড়া কিছুই খায়নি। ওদের মধ্যে খেলা নিয়ে যে আবেগ ছিল, সাফল্য পাওয়ার জন্য যে খিদে ছিল সেটার প্রমাণ পাওয়া গিয়েছিল। আমরা হার্দিক ও ক্রুণালকে দলে নিয়েছিলাম, এখন দেখুন হার্দিক আমাদের অধিনায়ক।
একইসঙ্গে নীতা আম্বানি বলেন, পরের বছর স্কাউটরা একটি ছেলেকে নিয়ে এল ওর বোলিং খুবই অদ্ভূত লেগেছিল, কিন্তু বোলিং ছিল চমকে দেওয়ার মতই। ছেলেটির নাম জসপ্রীত বুমরাহ। বাকিটা তো ইতিহাস।
গত মরশুমে ফলাফল ভালো না হলও এবারও মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়কত্বের ভার থাকছে হার্দিকের উপরই।
২০২৪ সালে তিনটি ম্যাচে স্লো ওভার রেট হয়ে মুম্বই দলের। শেষ ম্যাচেই তৃতীয় স্লো ওভার রেট হয়, ফলে এবার প্রথম ম্যাচে নির্বাসিত থাকার কথা পাণ্ডিয়ার। ফলে প্রথম ম্যাচে অন্য অধিনায়কের নেতৃত্বে খেলতে নামতে হবে। রোহিত, বুমরাহের সঙ্গে সূর্যকুমারও আছেন নেতৃত্বের তালিকায়।আগামী ২৩ মার্চ মুম্বই ইন্ডিয়ান্স দল প্রথম ম্য়াচ খেলতে নামছে সিএসকের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications