IPL 2025: শামি থেকে মুকেশ, অভিষেক কিংবা শাহবাজ, আইপিএলের প্রথম ম্যাচে দাগ কাটতে ব্যর্থ বাংলার ৪

IPL 2025: আইপিএলের ১০টি দলে বাংলার ক্রিকেটারের সংখ্যা নেহাতই নগণ্য। তারই মধ্যে বিভিন্ন দলের প্রথম ম্যাচে দেখা গেল চারজনকে।

আকাশ দীপ এখনও পুরো ফিট হতে পারেননি। ফলে তাঁকে খেলাতে পারেনি লখনউ সুপার জায়ান্টস। যে ৪ ক্রিকেটার খেললেন তাঁরাও দাগ কাটতে ব্যর্থ।

IPL 2025

আইপিএলে এবার সানরাইজার্স হায়দরাবাদে রয়েছেন মহম্মদ শামি। তাঁকে দিয়েই অধিনায়ক প্যাট কামিন্স বোলিং ওপেন করান রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ২৮৭ রানের টার্গেট দিয়েছিল সানরাইজার্স। শামি নিজের প্রথম ওভারে দেন ১৬ রান। শেষ তিনটি বলে সঞ্জু স্যামসন যথাক্রমে ৬, ৪ ও ৪ মারেন।

শামি নিজের দ্বিতীয় তথা রাজস্থান রয়্যালসের ইনিংসের তৃতীয় ওভারে দেন ১০ রান। নীতীশ রানা দ্বিতীয় ও চতুর্থ বলে দুটি চার মারেন। এরপর পঞ্চম ওভারে বল করতে গিয়ে প্রথম বলে নীতীশ রানাকে আউট করেন শামি। এই ওভারে দেন ৭ রান। পরে আর তাঁকে দিয়ে বল করানো হয়নি। শামি ৩ ওভারে ৩৩ রান দিয়ে ১ উইকেট পান।

গতকাল দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে দুই দলের একাদশে ছিলেন বাংলার তিন ক্রিকেটার। লখনউ সুপার জায়ান্টস ইনিংসের ষষ্ঠ ওভারে মুকেশ কুমারকে বল করতে ডাকেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক অক্ষর প্যাটেল। মুকেশ দেন ১৪ রান। মিচেল মার্শ তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে ছয় ও চার হাঁকান।

মুকেশ এরপর বল করতে যান ১২তম ওভারে। সেই ওভারের চতুর্থ বলে মিচেল মার্শ (৩৬ বলে ৭২) মুকেশ কুমারের শিকার হন। মুকেশের সাতটি বল খেলে মার্শ করেন ১৯ রান। এই ওভারে মুকেশ মোট ৮ রান দেন। যদিও এরপর মুকেশ আর বল করতে পারেননি। ডিপ স্কোয়্যার লেগে ফিল্ডিংয়ের সময় পা মচকানোয় মাঠ ছাড়তে হয় তাঁকে।

ব্যাটিংয়ের সময় মুকেশের ইমপ্যাক্ট সাব হন আশুতোষ শর্মা। যিনি শেষ অবধি ক্রিজে থেকে দিল্লি ক্যাপিটালসের রুদ্ধশ্বাস জয় নিশ্চিত করেন। শাহবাজ আহমেদ লখনউয়ের হয়ে আট নম্বরে খেলতে নেমে রান আউট হন। ২ বলে কোনও রান করতে পারেননি।

Take a Poll

পরে বল হাতে ১.৩ ওভারে দেন ২২ রান। ১৫তম ওভারে ১৫ রান দেন। শাহবাজের দ্বিতীয় ওভারের প্রথম বলে মোহিত শর্মাকে স্টাম্প আউটের সুযোগ নষ্ট করেন ঋষভ পন্থ। শাহবাজের বলে ছক্কা হাঁকিয়েই ১৯.৩ ওভারে ম্যাচ জেতান আশুতোষ শর্মা।

দিল্লি ক্যাপিটালসের হয়ে তিনে ব্যাট করতে নামেন অভিষেক পোড়েল। তিনি ২ বল টিকেছিলেন। কোনও রান না করেই সাজঘরে ফেরেন। শার্দুল ঠাকুরের প্রথম ওভারের দ্বিতীয় শিকার অভিষেক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+