IPL 2025: আইপিএলের মধ্যেই চমক! এক ফ্রেমে দুই বিশ্বকাপজয়ী, মেসির সঙ্গে ফুটবল খেললেন ধোনি

দুইজনেই নিজেদের দেশের সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে একজন। একজন দেশকে জিতিয়েছেন ফিফা বিশ্বকাপ, দুইবার কোপা আমেরিকা। অন্যজন দেশের হয়ে তিনটি আইসিসি ট্রফি জিতেছেন অধিনায়ক হিসাবে। কথা হচ্ছে লিও মেসি এবং মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। ক্রিকেট এবং ফুটবলের দুই নক্ষত্র এবং দুইজনেই বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

এবার এক ফ্রেমে ধরা দিলেন দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক। মেসির সঙ্গে ফুটবল খেললেন ধোনি। আইপিএলের মধ্যেই চমকে দেওয়ার মতোই ভিডিও প্রকাশ্যে এল। বর্তমানে আইপিএলে পুরোপুরি মগ্ন ধোনি।
কিন্তু ভরা আইপিএল মরশুমেই ক্রিকেটার থেকে ফুটবলার হলেন ধোনি।

MS Dhoni

খেলার মাঠে দুই নক্ষত্র ধরা দিলেন এক ফ্রেমে। ক্রিকেট মাঠের মাঝেমধ্যেই ধোনিকে দেখা যায় ফুটবল পায়ে। সতীর্থদের সঙ্গে মাঝেমধ্যেই ফুটবল খেলায় মেতে ওঠেনি ধোনি। আসলে ফুটবলের প্রতি প্রেম যে তাঁর অনেক ছোট থেকেই। ক্রিকেটার হওয়ার আগে ফুটবলার হিসেবেই মাঠে আত্মপ্রকাশ করেছিলেন ধোনি। গোলরক্ষক থেকে ক্রিকেটের উইকেটরক্ষক হয়ে ওঠেন ধোনি। এবার মাহিকে দেখা গেল কিংবদন্তি মেসির সঙ্গে চুটিয়ে ফুটবল খেলছেন।

আসলে গোটাটাই একটি বিজ্ঞাপনের চমক একটি বিজ্ঞাপনে শুটিংয়ে মহেন্দ্র সিং ধোনি এবং লিও মেসি চুটিয়ে ফুটবল খেললেন। একটু ভিডিওতে দেখা গিয়েছে মেসি পাঁচ বাড়াচ্ছেন ধোনিকে তারপর সেই বল নিয়ে কেরামতি করছেন ধোনি। মাহির সঙ্গে ধোনির ফুটবল খেলার এই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। বিশ্বকাপ জয়ী ক্রিকেট অধিনায়ক হলেও ফুটবলেও যে তিনি কোন কম যান না সেটা বুঝিয়ে দিলে ধোনি।

এমনকি মেসির সঙ্গে ফুটবল খেললেন ধোনি, এবার কি মেসি কেউ আগামী দিনে ব্যাট হাতে দেখা যাবে! আইপিএলে অধিনায়কত্বের দায়িত্ব নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি । তিনি নেতৃত্বে ফেরার পরই প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরেছে চেন্নাই। অধিনায়ক মাহি যে এখনো বাকিদের থেকে সেরা সেটা প্রমাণ হয়ে যেতে পারে চলতি আইপিএলেই। কারণ কঠিন সময়ে চেন্নাই দলকে নেতৃত্ব দিতে হচ্ছে ধোনিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+