IPL 2025: মনে ধরেছে ধোনির, মুম্বইয়ের ১৭ বছরের ওপেনারকে ট্রায়ালে ডাকল চেন্নাই সুপার কিংস

IPL 2025: আইপিএলের নিলাম নভেম্বরের ২৪ ও ২৫ তারিখ জেদ্দায়। তার আগে চেন্নাই সুপার কিংস ট্রায়ালে ডাকল মুম্বইয়ের ১৭ বছরের ওপেনারকে।

চেন্নাই সুপার কিংস ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর মধ্যে কোনও একজনের জন্য রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে পারে। এই পরিস্থিতিতে ওপেনিং স্লটে উপযুক্ত ব্যাটারের সন্ধানে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

IPL 2025

রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডের খেলা রয়েছে বুধবার থেকে। চলবে ১৬ নভেম্বর অবধি। তারপর সৈয়দ মুস্তাক আলি ট্রফি শুরুর আগে ৬ দিনের গ্যাপ রয়েছে। সেই সময়ই চেন্নাই সুপার কিংসের ট্রায়াল রয়েছে। সিএসকেএইচপিসি নাভালুর মাঠে সিলেকশন ট্রায়ালে ডাক পেলেন আয়ুষ মাত্রে।

আয়ুষের খেলা মনে ধরেছে মহেন্দ্র সিং ধোনির। সে কারণেই তাঁকে আইপিএল নিলামের আগে সিলেকশন ট্রায়ালে ডাকা হয়েছে বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ। আয়ুষ মাত্রে (Ayush Mhatre)-র অভিষেক হয়েছিল ইরানি কাপে।

ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় একাদশের হয়ে ১৯ ও ১৪ রান করেন। রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচে আয়ুষ বরোদার বিরুদ্ধে ৫২ ও ২২ রান করেন। মহারাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৭৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে আউট হন ১৫ রানে। ত্রিপুরার বিরুদ্ধে ৪ ও ১ এবং ওডিশার বিরুদ্ধে ১৮ রান করেছেন।

আয়ুষকে রাখা হয়েছে মুম্বইয়ের সৈয়দ মুস্তাক আলি টি২০-র সম্ভাব্য ২৮ জনের দলেও। ঘরোয়া ক্রিকেট চলাকালীন বিভিন্ন মাঠে হাজির থাকেন আইপিএল দলগুলির ট্যালেন্ট স্কাউটরা। তাঁদের সঙ্গেই মাত্রের খেলা নজর কেড়েছে মাহির।

অক্টোবরের ২৪ তারিখ সিএসকে সিইও তথা এমডি কাশী বিশ্বনাথন ই-মেল পাঠান মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অভয় হাডাপকে। সেখানে অনুরোধ করা হয়, মাত্রেকে চেন্নাই সুপার কিংসের সিলেকশন ট্রায়ালে যাওয়ার অনুমতি প্রদানের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+