IPL 2025: গিল-সুদর্শনের ব্যাটেই তৈরি হল গুজরাতের জয়ের ভিত, নাইটদের হারের টার্নিং পয়েন্ট কোনটা?
ইডেনে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কেকেআর মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটান্সের। এই ম্যাচে ৩৯ রানে জয় পেল গুজরাত। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৮ রান তোলে গুজরাত।ম্যাচ প্রায় এক পেশে হল। । কেকেআর দলের হার এবং গুজরাতের জয়ের মধ্যে টার্নিং পয়েন্ট কোনটা, তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর। কেকেআর দলে দুটি পরিবর্তন হয়। রহমানুল্লাহ গুরবাজ, মঈন আলি দলে আসেন। এই ম্যাচের শুরু থেকেই দাপুটে ব্যাটিং করতে থাকে গুজরাত। ফলে কেকেআরের বোলিং করার সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন উঠে।

প্রথমবার গুজরাত দলের অধিনায়ক হিসাবে ইডেনে খেলতে নামলেন গিল। প্রাক্তন দলের বিরুদ্ধে স্মরণীয় ইনিংস খেললেন গিল। সাই সুদর্শনের সঙ্গে জমাট ইনিংস খেলতে থাকেন গিল। ওপেনিং জুটিতেই উঠল ১১৪ রান। দুই ওপেনাররাই অর্ধশতরান করলেন। গুজরাতের দুই ওপেনারকে থামাতে রীতিমতো নাজেহাল হলেন কেকেআরের বোলাররা। গুজরাতের ওপেনিং ইনিংসটাই ম্যাচের টার্নিং পয়েন্টের তালিকায় থাকবে।
শেষ পর্যন্ত ৩৬ বলে ৫২ রান করে আউট হলেন সাই সুদর্শন। তাঁর ইনিংসে ছিল ছয়টি চার এবং একটি ছক্কা। তবে সুদর্শন আউট হলেও গিলকে সঙ্গে দেওয়ার জন্য চলে আসেন জস বাটলার। এই দুই ব্যাটার ক্রমশ ক্রিজে জাকিয়ে বসেন। ৯০-র ঘরে গিয়ে আউট হলেন গিল। ৫৫ বলে ৯০ রান করে আউট হলেন গিল। তাঁর ইনিংসে ছিল ১০টি চার এবং তিনটি ছক্কা। রাহুল তেওয়াটিয়ে এই ম্যাচে রান পেলেন না। ০ রান করেই হর্ষিত রানার বলে আউট হলেন। তবে বাটলার ২৩ বলে ৪১ এবং এম শাহরুখ খান ৫ বলে ১১ রানে অপরাজিত থাকেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কেকেআরের। ডি ককের পরিবর্তে নেমে রহমানুল্লাহ গুরবাজও ব্যর্থ হলেন। ১ রান করেই আউট হলেন। ওপর ওপেনার সুনীল নারিনও রান পেলেন না খুব একটা। ১৭ রান করেই আউট হলেন নারিন। দুই ওপেনারকে হারানোর পর কেকেআরের ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক রাহানে এবং তাঁর ডেপুটি বেঙ্কটেশ আইয়ার।
রাহানে এবং বেঙ্কটেশ মিলে চেষ্টা করছিলেন। কিন্তু বেঙ্কটেশ এই ম্যাচেও প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হলেন। ১৯ বলে ১৪ রান করে সাই কিশোরের বলে ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন বেঙ্কটেশ। রাহানে-বেঙ্কটেশ জুটির পতনও এই ম্যাচের টার্নিং পয়েন্টের তালিকায় থাকবে।
এরপর আশা ছিল রাহানেকে নিয়ে কিন্তু কঠিন সময়ে দলকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারলেন না রাহানে। ৩৬ বলে ৫০ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে আউট হলেন নাইট অধিনায়ক। তাঁর আউট ম্যাচের টার্নিং পয়েন্টে হিসাবে বিবেচিত হবে।
তবে তুল্যমূল্য বিচার করলে গিল ও সুদর্শনের আউটই ম্য়াচের টার্নিং পয়েন্ট। কারণ তাদের ১১৪ রানের ইনিংসের সৌজন্যে গুজরাত অনেকটাই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নিল।












Click it and Unblock the Notifications