IPL 2025: নতুন দলে চান স্বাধীনতা, লখনউ ত্যাগের কারণ প্রসঙ্গে রাহুল জানালেন মনের কথা
২০২৪ সালের আইপিএল শেষ হওয়ার পর থেকেই লখনউ দলের সঙ্গে কেএল রাহুলের বিচ্ছেদ নিয়ে জল্পনা শুরু হয়। মাঝে দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার রাহুলের একান্ত আলোচনা হলেও কোনও রফাসূত্র হয়নি। শেষ পর্যন্ত জল্পনাকে সত্যি করেই রিটেনশনের তালিকায় রাহুলকে রাখেনি লখনউ দল। এই প্রেক্ষাপটে এবার মুখ খুললেন কেএল রাহুল নিজে।
লখনউ দল এবার অধিনায়ককেই ছেড়ে দিয়েছে, কেএল রাহুলকে রিটেন পর্যন্ত করেননি সঞ্জীব গোয়েঙ্কারা।রাহুলকে যে রিটেন করা হবে না তা আগেই স্বষ্ট হয়ে গিয়েছিল। এবার বিচ্ছেদ জল্পনায় সিলমোহর দিলেন রাহুল নিজেই। কেন তিনি লখনউ দল ছাড়লেন সেটা নিয়ে মুখ খুললেন রাহুল নিজেই।

আগামী ১২ নভেম্বর স্টার স্পোর্টসে রাহুলে একটি সাক্ষাৎকার সম্প্রচারিত হবে। সেই সাক্ষাৎকারের কিছু অংশ সোমবারই প্রকাশ্যে এসেছে। রাহুল লখনউ দল ত্যাগ প্রসঙ্গে বলেছেন, 'আমি নতুনভাবে শুরু করতে চেয়েছিলাম। আমি বিকল্পগুলি খুঁজে বার করতে চেয়েছিলাম।আমি যেখানে স্বাধীনতা পেরে পারি। দলের পরিবেশও কিছুটা হালকা হতে পারে। কখনও কখনও আপনাকে দূরে সরে যেতে হবে নিজের প্রয়োজনের জন্য ভালোওটা খুঁজে বার করতে হবে।'
এখানেই শেষ না করে রাহুল আরও বলেন, 'আমি কিছু সময়ের জন্য টি২০ ক্রিকেটের বাইরে ছিলাম। আমি জানি কীভাবে আমাকে ফিরে আসতে হবে আগামী মরশুমের আইপিএল আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি যেখানেই খেলি না কেন সেটা হবে আমার জন্য একটা মঞ্চ, যে মঞ্চকে ব্যবহার করে আমি আবার ভারতীয় টি২০ দলে প্রত্যাবর্তন করতে পারি।'
গত মরশুমের অধিনায়ক কে এল রাহুলকে ছেড়ে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ৬৯ কোটি টাকা নিয়ে নিলামে যাবেন সঞ্জীব গোয়েঙ্কার দল। রিটেনশনে ২১ কোটি টাকা পুরাণের জন্য খরচ করেছে তারা। এছাড়া রবি বিষ্ণোই (১১ কোটি), ময়াঙ্ক যাদব (১১ কোটি), মহসীন খান (৪ কোটি), আয়ুষ বাদোনি (৪ কোটি) ধরে রেখেছে তারা।












Click it and Unblock the Notifications