IPL 2025: কলকাতার মানুষের আবেগে মুগ্ধ, কেকেআর সাজঘরের অজানা কথা প্রকাশ্যে আনলেন বেঙ্কটেশ আইয়ার

আসন্ন মরশুমে কেকেআর দলের সহ অধিনায়ক হয়েছেন বেঙ্কটেশ আইয়ার। কেকেআর দলে অজিঙ্ক রাহানের ডেপুটি করা হয়েছে মধ্যপ্রদেশের এই ক্রিকেটারকে। বিগয় কয়েক মরশুম ধরেই নাইটদের দলের পরিচিত মুখ। এবার তাঁকে কেকেআর রিটেন না করলেও নিলামে মোটা অঙ্কের বিনিময়েই দলে ফিরিয়েছে। সহ অধিনায়ক হওয়ার পর কেকেআর সাজঘরের অজানা কথা প্রকাশ্যে আনলেন বেঙ্কটেশ।

টাটা স্টিল ট্রেইলব্লেজারস কনক্লেভে (রেভস্পোর্টজ আয়োজিত) অংশ নিতে শুক্রবার কলকাতায় এসেছিলেন বেঙ্কটেশ। তাঁকে প্রশ্ন করা হয়েছিল কেকেআর সাজঘরে সবচেয়ে হাসি খুশি থাকেন কে? এবং গৌতম গম্ভীরকে তিনি কখনও হাসতে দেখেছেন কিনা?

kkr

এই প্রশ্নের উত্তরে বেঙ্কটেশ আইয়ার বলেন, আসলে বিষয়টা এমন নয় যে গৌতম গম্ভীর হাসেন না। আসলে খেলার পরিস্থিতির জন্য সব সময় ওনাকে গম্ভীর মেজাজে থাকতে দেখা যায়। কিন্তু মাঠের বাইরে তিনি একেবারেই অন্যরকম হাসি খুশি থাকেন। আর সব থেকে বেশি করেন সেটা বললে রিঙ্কু সিংয়ের নাম করা যায়। ও খুব মজার মানুষ।

কেকেআরের মেন্টর হিসাবে গৌতম গম্ভীরকে এক মরশুমই পেয়েছেন বেঙ্কটেশ। তিনি কীভাবে দেখেছেন গম্ভীরকে? এই প্রশ্নের উত্তরে বেঙ্কটেশ আইয়ার বলেন, আমরা সবাই জানি জিজি স্যার এর আগে কেকেআর দলের অধিনায়ক ছিলেন কীভাবে দলকে পরিচালনা করেছেন। ভারতীয় দলেও খেলেছেন। তিনি তাঁর প্রতিযোগিতামূলক মানসিকতা এবং জয়ের খিদেটা সাজঘরে সবার মধ্যে ছড়িয়ে দেন। সেটা স বাইকে প্রমাণিত করে। এমন কয়েকজন মানুষ থাকেন যারা শুধু জিতলে খুশি হন, গম্ভীর স্যার তাদের মধ্যেই একজন।

কলকাতায় খেলার কারণে ফুটবল এবং মোহনবাগান এসজি সম্পর্কে খোঁজ খবর রাখেন বেঙ্কটেশ। তিনি বলেন, কেকেআর আমায় সুযোগ দিয়েছে, কলকাতায় এসে খেলার। কলকাতায় এসে এখানকার মানুষজনের খেলার আবেগের সম্বন্ধে জানতে পেরেছি। কলকাতা নাইট রাইডার্স হোক বা মোহনবাগান এসি, নিজেদের দলের সঙ্গে একাত্ব হয়ে যান এখানকার মানুষ। যদি প্রতিপক্ষ দল ভালো খেলে তাহলে তারও প্রশংসা করেন। কলকাতার খাবার আমার খুব ভালো লাগে। কোথায়া কোথায় ভালো খাবার পাওয়া যায় আমাকে জানাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+