IPL 2025: আইপিএলে পেসার হ্যাজলউড সেঞ্চুরি সেরে ফেলেছেন! বেগুনি টুপির মালিকানায় আজ কি হবে বদল?
IPL 2025: আইপিএলে আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে পাঞ্জাব কিংস। সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় আজ বদলের সম্ভাবনা ক্ষীণ।
এমনকী আজ বেগুনি টুপির মালিকানা বদলের সম্ভাবনাও ক্ষীণ। কেন না, সেক্ষেত্রে চিপকে স্পিন সহায়ক উইকেটে নূর আহমেদের লাগবে পাঁচ উইকেট।

আইপিএলে এখনও অবধি সর্বাধিক উইকেটশিকারী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জশ হ্যাজলউড। ১০ ম্যাচে তিনি নিয়েছেন ১৮ উইকেট। ৯ ম্যাচে ১৭ উইকেট ঝুলিতে পুরে গুজরাত টাইটান্সের প্রসিদ্ধ কৃষ্ণ রয়েছেন দুই নম্বরে।
চলতি আইপিএলে বেশ কিছুদিন পার্পল ক্যাপ নিজের দখলেই রেখেছিলেন নূর আহমেদ। এরপর দৌড়ে পিছিয়ে পড়লেও স্পিনারদের মধ্যে এখনও অবধি তিনিই সর্বাধিক উইকেট তিনিই দখল করেছেন। চেন্নাই সুপার কিংসে খেলা আফগান স্পিনার নূর আহমেদ ৯ ম্যাচে ১৪টি উইকেট দখল করেছেন।
দিল্লি ক্যাপিটালসের মিচেল স্টার্ক গতকাল কেকেআরের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে চারে উঠে এসেছেন। তিনি ১০ ম্যাচে ১৪ উইকেট পেয়েছেন। কেকেআরের বরুণ চক্রবর্তী রয়েছেন পাঁচে, এবারের আইপিএলে তিনি ১০ ম্যাচে ১৩টি শিকার নিশ্চিত করেছেন। পাঞ্জাব কিংসের সর্বাধিক উইকেটশিকারী অর্শদীপ সিং (৯ ম্যাচে ১১ উইকেট) রয়েছেন ১৭ নম্বরে।
🗣 “Out ho yaan na ho farak nahi padta, team match jeete” -@arshdeepsinghh
— Star Sports (@StarSportsIndia) April 30, 2025
This GEN BOLD warrior is ready to give it all for #PBKS, no matter what the match demands! 🔥#IPLonJioStar 👉 #CSKvPBKS | WED, 30th APR, 6:30 PM on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar! pic.twitter.com/4Mo8ulZofc
চেন্নাই সুপার কিংসের খলিল আহমেদ (৯ ম্যাচে ১২ উইকেট) আছেন ১২ নম্বরে। আজ তিনি সাতটি ডট বল করলে নজির গড়বেন। চলতি আইপিএলে সবচেয়ে বেশি ডট বল করার নজির রয়েছে হ্যাজলউডের। ১০ ম্যাচে ১০৩টি। তিনি ছাড়া আর কেউ এবার এখনও অবধি ১০০টি ডট বল করতে পারেননি। গুজরাত টাইটান্সের মহম্মদ সিরাজ ৯ ম্যাচে ৯৭টি ডট বল করেছেন। সিএসকের খলিল আছেন তিনে। তিনি ৯ ম্যাচে ৯৩টি ডট বল করেছেন। চলতি আইপিএলে ভারতীয়দের মধ্যে প্রথম হিসেবে ১০০টি ডট বল করার হাতছানি রয়েছে খলিলের সামনে।
এবারের আইপিএলে মাত্র পাঁচ বোলার মেডেন ওভার করেছেন। প্রত্যেকেই একটি করে। তাঁরা হলেন কেকেআরের মঈন আলি ও বৈভব অরোরা, পাঞ্জাব কিংসের অর্শদীপ সিং, রাজস্থান রয়্যালসের জোফ্রা আর্চার ও দিল্লি ক্যাপিটালসের মুকেশ কুমার। আজ একটি মেডেন ওভার করলেই বাকিদের পিছনে ফেলবেন অর্শদীপ।
আইপিএলে কমলা টুপির দৌড়ে প্রথম দশে নেই পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংসের কেউ। শীর্ষে গুজরাত টাইটান্সের সাই সুদর্শন (৯ ম্যাচে ৪৫৬ রান)। আজ ১৩ রান করলে পাঞ্জাব কিংসের ওপেনার প্রথম দশে ঢুকে পড়তে পারবেন। তিনি ৯ ম্যাচে ৩২৩ রান করেছেন। ১০ ম্যাচে ৩৩৫ করে দশম স্থানে আছেন লখনউ সুপার জায়ান্টসের এইডেন মার্করাম।
চলতি আইপিএলে তিনশো রানের গণ্ডি ছুঁতে পাঞ্জাবের প্রভসিমরণ সিংয়ের চাই ৮ রান। শ্রেয়স আইয়ারের দরকার ১২। তাঁরা রয়েছেন যথাক্রমে ১৩ ও ১৪ নম্বরে। চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বাধিক রান সংগ্রহকারী শিবম দুবে আছেন একুশে। তাঁর রান ৯ ম্যাচে ২৪২।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications